বাড়ি থেকে তুলে নিয়ে ‘১৬ মামলার আসামিকে’ গলা কেটে হত্যা

হবিগঞ্জ প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০৯ আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০৯

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ডাকাতিসহ ‘১৬ মামলার আসামির’ গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোরে উপজেলার মিরপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ধা‌নি জ‌মি থে‌কে লাশটি উদ্ধার করা হয়।

নিহত জামাল মিয়া (৪৫) ওই গ্রামের আবদুর রহমানের ছেলে। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম।

পুলিশ জানায়, ভোরের দিকে ১০-১৫ জনের একটি দল জামালের বাড়িতে হামলা চালায়। তাকে ঘর থেকে ধরে নিয়ে যায় তারা। এরপর কিছু দূরে ধানের জমিতে গলা কেটে হত্যা করা হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

নিহতের স্ত্রী জানান, হামলাকারীরা তাদের ঘরে প্রবেশ করে তার স্বামীকে ধরে নিয়ে যায়। তিনি সেখান থেকে পালাতে সক্ষম হলেও স্বামীকে বাঁচাতে পারেননি। হামলাকারীদের কয়েকজনকে চিনতে পেরেছেন তিনি।

ওসি জাহিদুল ইসলাম বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জামাল হত্যার শিকার হয়েছেন। তিনি নিজেও নানা অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চুরিসহ ১৬টি মামলা আছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। বাকিদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।’

/এএম/
সম্পর্কিত
নওগাঁ থেকে পাচার হচ্ছিলো ১২০ বস্তা সার, যেভাবে আটকালেন স্থানীয়রা
কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে রোবট আটক
‘পিসি’ বলে মমতার দিকে ছুটে গেলেন তরুণী, কাছে মিললো ছুরি
সর্বশেষ খবর
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা