সিলেটের সাবেক মেয়রের আনোয়ারুজ্জামানের বাসায় ঝুলছে দুদকের নোটিশ

সিলেট প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫১আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫০

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও তার পরিবারের সদস্যদের সম্পদের পূর্ণ বিবরণ চেয়ে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে দুদকের কেন্দ্রীয় কার্যালয় থেকে আসা তিন সদস্যের একটি দল সিলেট নগরীর পাঠানটুলায় সাবেক মেয়রের বাসায় কাউকে না পেয়ে দরজায় এ নোটিশ ঝুলিয়ে দিয়ে গেছেন।

নোটিশে আগামী ২১ কার্যদিবসের মধ্যে দুদক কার্যালয়ে তার ও তার পরিবারের সকল সদস্যের সম্পদের বিবরণ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এতে দুদকের পরিচালক (মানিলন্ডারিং) মোহাম্মদ মোরশেদ আলমের স্বাক্ষর রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক আসাদুজ্জামান।

আনোয়ারুজ্জামান চৌধুরীর কাছে পাঠানো নোটিশে উল্লেখ করা হয়, ‘যেহেতু আপনি জ্ঞাত আয়বহির্ভূত নামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদ/সম্পত্তির মালিক হয়েছেন। সেহেতু, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ধারা ২৬ এর উপ-ধারা (১) অর্পিত ক্ষমতাবলে আপনি আনোয়ারুজ্জামান চৌধুরীকে আপনার নিজের, আপনার স্ত্রীর, আপনার ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের নামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী অত্র আদেশ প্রাপ্তিব ২১ কার্যদিবসের মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর বরাবরে দাখিল করতে নির্দেশ দেওয়া যাচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে অথবা মিথ্যা বিবরণী দাখিল করলে উল্লেখিত আইনের ধারা ২৬ এর উপ-ধারা (২) মোতাবেক আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

প্রসঙ্গত, ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেট ক্যান্টনমেন্টে আশ্রয় নেন। কয়েকদিন পর তিনি ভারত হয়ে লন্ডনে চলে যান। লন্ডন থেকে তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস বিরোধী বিভিন্ন কর্মসূচিতে দেখা গেছে।

/এফআর/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি