নবীগঞ্জে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ, আহত ৩০

হবিগঞ্জ প্রতিনিধি 
২০ অক্টোবর ২০২৫, ০৪:২৮আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০৪:২৮

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। 

রবিবার (১৯ অক্টোবর) রাত ১১টার দিকে নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন—সালাম মিয়া (৬৫), কাদির মিয়া (৬০), ফরহাদ মিয়া (২০), জব্বার মিয়া (১৮), করিম মিয়া (৬৫), হাফিজ (২৫), রীনা বেগম (৫০), রিপা বেগম (২৫), রংফুল বিবি (৬০), এম সফর আলী (৩৮), রাব্বুল মিয়া, আহমদ মিয়া (২৮), শামীম মিয়া (২৬), আব্দুল মতলিব (৭০), মাহমুদ মিয়া (২৪), আওয়াল মিয়া (৪০), আরজু মিয়া (৩৫), ফয়জুননেছা (৬০) ও আলামীন (৩৫)। এছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছেন, যাদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম তিমিরপুর গ্রামের আব্দুল মতলিব ও কাদির মিয়ার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। রবিবার রাতে গরুর ঘরের নোংরা পানিপ্রবাহ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

হাসপাতাল সূত্রে জানা যায়, আহতদের মধ্যে গুরুতর সাত জনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

 

/এমকেএইচ/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী