‘নির্বাচনের কারণে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণে কোনও সমস্যা হবে না’

সুনামগঞ্জ প্রতিনিধি
০২ নভেম্বর ২০২৫, ১৬:৫১আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ১৬:৫১

প্রাথমিক ও গণ শিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া হবে। সেভাবে কাজ চলছে। নির্বাচনের জন্য বই বিতরণে কোনও সমস্যা হবে না।’

রবিবার (২ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেখানে জেলা প্রশাসনের উদ্যোগে মেধা যাচাই পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

উপদেষ্টা বলেন, ‘এখন উপজেলাভিত্তিক শিক্ষক নিয়োগ করা হবে। এতে শিক্ষক ও শিক্ষার্থীরা উপকৃত হবে। মুখস্থ বিদ্যা কোনও বিদ্যা নয়। প্রশ্নের উত্তর মুখস্থ করে পরীক্ষার খাতায় লিখে নম্বর পাওয়া সার্টিফিকেট পাওয়া প্রকৃত শিক্ষা নয়। শিশুদের মুখস্থ বিদ্যা থেকে বের করে নিয়ে আসতে হবে। অনেক শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েও বিশ্ববিদ্যালয় ও বুয়েটের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখতে পারছে না।’

/এফআর/
সম্পর্কিত
এআই শিক্ষার উদ্যোগ, কতটা প্রস্তুত স্কুলগুলো?
প্রাথমিকের কারিকুলামে বারো মাসে ১২টি জীবনঘনিষ্ঠ থিম যুক্ত হবে: ববি হাজ্জাজ
স্কুল ফিডিং শুধু পুষ্টি নয়, সুশাসনেরও পরীক্ষা: ববি হাজ্জাজ
সর্বশেষ খবর
যাদের কখনও দেখিনি, তাদের জীবন নিয়ে এত আগ্রহ কেন?
যাদের কখনও দেখিনি, তাদের জীবন নিয়ে এত আগ্রহ কেন?
তেলের মূল্যবৃদ্ধি: পরিবহন থেকে নিত্যপণ্যে বাড়তি খরচের শঙ্কা
তেলের মূল্যবৃদ্ধি: পরিবহন থেকে নিত্যপণ্যে বাড়তি খরচের শঙ্কা
বিএনপি ক্ষমতায় আইসা দুই বার তেলের দাম বাড়াইলো, আমরা কৃষকরা কই যামু?
বিএনপি ক্ষমতায় আইসা দুই বার তেলের দাম বাড়াইলো, আমরা কৃষকরা কই যামু?
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্কতা সংকেত
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্কতা সংকেত
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন