সুনামগঞ্জে জামায়াত প্রার্থীর জন্য ভোট চাইলেন ডাকসু ভিপি

সুনামগঞ্জ প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৪আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৪

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারবাজার) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানীর জন্য ভোট চাইলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জের ছাতক শহরের ট্রাফিক পয়েন্টে আয়োজিত ছাত্র-নাগরিক সমাবেশে তিনি জামায়াত প্রার্থীর জন্য ভোট চান।

সমাবেশ শেষ সাংবাদিকদের প্রশ্নে ডাকসু ভিপি বলেন, ‘৫৪ বছরে বাংলাদেশে ভারতীয় দালালরা বিভিন্ন ষড়যন্ত্র চক্রান্ত করেছে। বিশেষ করে গত ১৬ বছরে বাংলাদেশ ছিল ভারতের সাপ্লাই কলোনির মতো। ভারত আমাদের অর্থনীতিকে শোষণ করেছে, সাংস্কৃতিক আগ্রাসন চালিয়ে রাজনৈতিক গোলামী শৃঙ্খলে বন্দি করে রেখেছিলো। শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হতে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে ভারত।’

তিনি বলেন, ‘ভারতীয় আধিপত্যবাদের রাজনীতি আর বাংলাদেশে চলবে না। জুলাই বিপ্লবের মাধ্যমে দিল্লির দালালদের হাত থেকে দেশকে মুক্ত করা হয়েছে।’

সাদিক কায়েম বলেন, ‘ভারতীয় আধিপত্যবাদী রাজনীতিকে ছাত্রজনতা দেশ থেকে বিতাড়িত করেছে। ফ্যাসিবাদের কবর দেওয়া হয়েছে। দেশে আর কোনও ফ্যাসিবাদী শক্তির জন্ম নেবে না। ভারত বাংলাদেশকে ১৬ বছর একটি কলোনি বানিয়ে রেখেছিল। সুশাসন, আইনের শাসন মানুষের ভোটাধিকার কেড়ে ফ্যাসিস্ট হাসিনা দেশের সব সম্ভাবনা নষ্ট করে দিয়েছে। ১৬ বছর দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। গণভোটের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন করা হবে।’

সমাবেশে ডাকসুর কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ জামায়াতে ইসলামীর সিলেট বিভাগের দায়িত্বশীলরা বক্তব্য রাখেন। পরে তিনি সুনামগঞ্জ-২ আসনে (দিরাই-শাল্লা) জামায়াতে ইসলামীর প্রার্থী শিশির মনিরের সমাবেশ যোগদানের কথা রয়েছে। বক্তব্যের শুরুতে সাদিক কায়েম গুরুতর অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেন।

/এফআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী