শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান

সিলেট প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২৬, ২৩:০২আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ২৩:২৭

সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাত ৯টা ২০ মিনিটে তিনি মাজারে পৌঁছান। মাজার জিয়ারত শেষে মাজার কবরস্থানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবরও জিয়ারত করেন। রাত পৌনে ১০টার দিকে হজরত শাহপরান (রহ.)-এর মাজারের উদ্দেশে যান তারেক রহমান।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ‌‘দীর্ঘ ২০ বছর পর আজ সিলেটে এলেন তারেক রহমান। এখান থেকেই আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার জনসভার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবেন। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমান ও সদ্যপ্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াও প্রতিবার নির্বাচনের আগে মাজার জিয়ারতের পাশাপাশি সিলেটে প্রথম নির্বাচনি জনসভা করতেন।’

তারেক রহমানের সঙ্গে সিলেটে এসেছেন তার স্ত্রী জুবাইদা রহমান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ একটি প্রতিনিধিদল।

মাজারের দুই পাশে আগে থেকে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীরা নানা ধরনের স্লোগান দেন। হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের সময় সিলেটের নেতাদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদীর, এম এ মালিক ও এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে ঢাকা থেকে বিমানযোগে রাত ৮টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। পরে গাড়িবহর নিয়ে শাহজালাল (রহ.)-এর মাজারে যান। বিমানবন্দর থেকে মাজার সড়কের স্থানে স্থানে দুই পাশে অবস্থানরত হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ তারেক রহমানকে অভিবাদন জানান। বাসের ভেতরে থেকে হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান তিনি।

সিলেট বিএনপির নেতাকর্মীরা জানান, তারেক রহমানের সিলেট আগমনে নেতাকর্মী ও সাধারণ মানুষজন উচ্ছ্বসিত। তাই তার চলাচলের সড়কের দু  পাশে নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মানুষজন দাঁড়িয়ে অভিবাদন জানান।

শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের পর তিনি দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে শ্বশুরবাড়িতে যাবেন। শ্বশুরবাড়িতে জুবাইদার পরিবারের প্রয়াত সদস্যদের কবর জিয়ারত করবেন। পরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও জুবাইদার পরিবারের প্রয়াত সদস্যদের স্মরণে মিলাদ মাহফিল শেষে তিনি এবং তার সফরসঙ্গীসহ দলীয় নেতাকর্মী ও এলাকার লোকজনের জন্য খাবার পরিবেশন করা হবে। ‘শিরনি’ হিসেবে এটি বিতরণ করা হবে।

স্থানীয় নেতাকর্মীরা জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে অরাজনৈতিক কিছু তরুণের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান। বেলা ১১টার দিকে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপি আয়োজিত প্রথম নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন তিনি।

সিলেটের জনসভা শেষে তারেক রহমান সড়ক পথে ঢাকায় ফিরবেন। এ সময় তিনি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় দুটি জনসভায় বক্তব্য দেবেন। 

/এএম/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম