প্রবাসীদের জন্য ১০তলা ভবন হবে: আরিফুল হক

সিলেট প্রতিনিধি
০৮ মার্চ ২০২৬, ১৬:১৬আপডেট : ০৮ মার্চ ২০২৬, ১৬:১৬

প্রবাসীদের জন্য সিলেটে আধুনিক মানের স্বল্প ব্যয়ের আবাসন সুবিধা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তিনি বলেন, ‘সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা হওয়ায় অনেক প্রবাসী রাতে বিমানবন্দরে এসে থাকার জন্য উপযুক্ত হোটেল পান না। বিষয়টি বিবেচনায় রেখে জিন্দাবাজারে ওভারসিজ ভবনে আধুনিক সুবিধাসম্পন্ন ১০তলা একটি ভবন নির্মাণ করা হবে। এতে হোটেল, ট্রেনিং সেন্টার ও প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা থাকবে। পাশাপাশি প্রবাসীদের সন্তানদের শিক্ষা ও চিকিৎসার জন্য স্কুল ও হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।’

রবিবার (৮ মার্চ) সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কমিটির উপদেষ্টা হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমেরিকা, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ দীর্ঘায়িত হলে জ্বালানি সংকট দেখা দিতে পারে। তাই সম্ভাব্য সংকট মোকাবিলায় সরকারি ও ব্যক্তিগত পর্যায়ে জ্বালানি ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। প্রধানমন্ত্রী নিজেও তার অফিস কক্ষে লাইট ও এসি ব্যবহারে সংযমী হয়েছেন। এর মাধ্যমে তিনি সবার জন্য বিদ্যুৎ সাশ্রয়ের বার্তা দিয়েছেন।’

ঈদকে সামনে রেখে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ার আশঙ্কার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘ছিনতাই প্রতিরোধে নজরদারি বাড়াতে হবে। পাশাপাশি মার্কেট ও পুরো শহরকে সিসি ক্যামেরার আওতায় আনতে হবে। ছিনতাইকারীরা ছিনতাই শেষে মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়। তাই মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি অনেক ক্ষেত্রে মার্কেটের ভেতরে মোটরসাইকেল প্রবেশ বন্ধ করতে হবে। শুধু ছিনতাইকারী ও কিশোর গ্যাং নয়, তাদের পেছনে কারা রয়েছে তাও খুঁজে বের করতে হবে।’ আটক হওয়ার পর কেউ তাদের ছাড়িয়ে নিতে এলে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

জেলা প্রশাসক সারওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন- সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। সভায় সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মন্ত্রণালয়ের বিশেষ সেল গঠন
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম