১৬ ঘণ্টায় উদ্ধার হলো মাত্র তিন ওয়াগন, সিলেটের ট্রেন চলবে কখন?

হবিগঞ্জ প্রতিনিধি
০২ এপ্রিল ২০২৬, ১৩:৪৬ আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ১৩:৪৬

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার প্রায় ১৬ ঘণ্টা পরও সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়নি। তবে উদ্ধারকারী দল ইতিমধ্যে লাইনচ্যুত পাঁচটি অয়েল ট্যাংকার ওয়াগনের মধ্যে তিনটি উদ্ধার করতে সক্ষম হয়েছে। 

বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে মনতলা রেল স্টেশনের অদূরে একটি ব্রিজের কাছে চট্টগ্রাম থেকে সিলেটগামী ৯৫১ নম্বর তেলবাহী ট্রেনটির পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হয়। এর মধ্যে একটি ওয়াগন পাশের খালে পড়ে যায়। 

দুর্ঘটনার পর দুটি ওয়াগন থেকে তেল ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তা সংগ্রহের হিড়িক পড়ে এবং ঘটনাস্থলে ভিড় সৃষ্টি হয়।

দুর্ঘটনার পর রাত ২টা ১০ মিনিটে আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। রেলওয়ের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা উদ্ধার কার্যক্রমে অংশ নিচ্ছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে।

এদিকে দুর্ঘটনার প্রভাব পড়ে রেল চলাচলে। ঢাকাগামী কালনী এক্সপ্রেস শ্রীমঙ্গলে এবং সিলেটগামী পারাবত এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়ার আজমপুর স্টেশনে আটকা পড়ে। এর আগে সিলেট-ঢাকা, সিলেট-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রুটে কয়েকটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়।

স্থানীয়দের দাবি, পুরনো ও জরাজীর্ণ স্লিপার, লাইনের নিচে পর্যাপ্ত মাটি ও পাথরের অভাব এবং সিঙ্গেল লাইনের কারণেই এ দুর্ঘটনা ঘটতে পারে। তাদের মতে, যাত্রীবাহী ট্রেন হলে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটতে পারতো। 

হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক সৈয়দ ইশতিয়াক মোর্শেদ বলেন, দুর্ঘটনার পর পর বিজিবি ঘটনাস্থলে বিজিবি পৌঁছে প্রায় ১০০০ লিটার তেল সংগ্রহ করে সংরক্ষণ করা হয়েছে। যা পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। 

ঢাকা বিভাগের রেলওয়ে ম্যানেজার এ বি এম কামরুজ্জামান বলেন, দ্রুত সময়ের মধ্যে উদ্ধার কাজ শেষ করে রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে। দুর্ঘটনার পেছনে ওভার স্পিডসহ নানা কারণ থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখতে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

তিনি আরও জানান, লাইনচ্যুত দুটি ওয়াগনের প্রায় ৩০ শতাংশ তেল পড়ে গেছে ।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৃহস্পতিবার বিকাল পর্যন্ত উদ্ধার ও মেরামত কাজ চলতে পারে। উদ্ধার কার্যক্রম শেষ হলেই সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ পুনরায় চালু করা সম্ভব হবে বলে আশা করছেন তারা।

/এফআর/
সম্পর্কিত
সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্রের সময় কেন বাড়লো
এলপিজির বাজার অস্থিতিশীল করলে কঠোর ব্যবস্থা নেবে সরকার
একদিনের ব্যবধানেই বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম
সর্বশেষ খবর
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা