হবিগঞ্জে ট্রেন লাইনচ্যুত

১৯ ঘণ্টার পর সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০২ এপ্রিল ২০২৬, ১৭:৪৫ আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ১৭:৪৫

হবিগঞ্জের মাধবপুরে জ্বালানি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার প্রায় ১৯ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু হয়।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিকাল ৪টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। পরে সিলেটগামী পারাবত একপ্রেস ট্রেনটি দুর্ঘটনাকবলিত স্থান অতিক্রম করে। এর আগে বুধবার রাত সাড়ে ৯টার দিকে মাধবপুরের মনতলা রেলস্টেশন অতিক্রমকালে জ্বালানি তেলবাহী ট্রেনটির ছয়টি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে একটি বগি লাইনের পাশে খালে পড়ে যায়। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক কামরুজ্জামান বলেন, ‌‘দুর্ঘটনার পর আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসেছিল। দীর্ঘ ১৯ ঘণ্টা চেষ্টার পর দুর্ঘটনাকবলিত ট্রেনের বগিগুলো উদ্ধার করা হয়। এরপর বিকাল ৪টার দিকে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।’

দুর্ঘটনার কারণে ঢাকা-সিলেট এবং চট্টগ্রাম-সিলেট রেলপথে একাধিক যাত্রীবাহী ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এতে ভোগান্তি পড়েন যাত্রীরা। বিকাল ৪টায় ট্রেনগুলো নিজ নিজ গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে।

শায়েস্তাগঞ্জ রেলস্টেশনের স্টেশনমাস্টার লিটন চন্দ্র দে বলেন, ‘ওই দুর্ঘটনার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ছিল। সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন সকাল ৬টায় ছাড়ার কথা থাকলেও আজ সকাল ৯টায় সিলেট স্টেশন থেকে ছেড়ে শায়েস্তাগঞ্জ জংশনে আটকে ছিল। ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস হরষপুর রেলস্টেশনে আটকে ছিল। সেটি ইতিমধ্যে গন্তব্যের উদ্দেশে গেছে।’

এদিকে, দুর্ঘটনার পর বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় কর্মকর্তা মেহেদী হাসানকে প্রধান করে রেল বিভাগের পক্ষ থেকে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাসেম বিষয়টি নিশ্চিত করেন।

বুধবার জ্বালানি তেলবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছিল। রাত সাড়ে ৯টার দিকে মনতলা রেলস্টেশন অতিক্রমকালে এর ছয়টি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে একটি বগি লাইনের পাশে খালে পড়ে যায়। দুর্ঘটনার কারণে প্রায় ৫০০ মিটার রেললাইন দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পরপরই তেলবাহী ট্যাংকারগুলো থেকে ডিজেল নির্গত হতে থাকে। তা দেখে স্থানীয় লোকজন তেল সংগ্রহ করার জন্য হুমড়ি খেয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ, বিজিবি, বাংলাদেশ সেনাবাহিনী সদস্যরাও ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

/এএম/ 
সম্পর্কিত
চীনের হাইস্পিড ট্রেনে বিলাসবহুল ভ্রমণ, টিকিটের দাম কত?
সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্রের সময় কেন বাড়লো
কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, যাত্রাপথে থামবে কত স্টেশনে
সর্বশেষ খবর
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা