২০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সুনামগঞ্জের যে এলাকায়

সুনামগঞ্জ প্রতিনিধি
১০ এপ্রিল ২০২৬, ১৪:৪৮ আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ১৪:৪৮

জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য সুনামগঞ্জের দিরাই উপজেলায় টানা দুই দিন ১০ ঘণ্টা করে মোট ২০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলায় বিদ্যুৎ অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। 

অফিস সূত্র জানায়, আগামী ১০ ও ১১ এপ্রিল (শুক্র ও শনিবার) প্রতিদিন সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে।

দিরাই বিদ্যুৎ সরবরাহ বিভাগের আবাসিক প্রকৌশলী জানান, নির্ধারিত সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় ট্রান্সমিশন লাইন, উপকেন্দ্র ও বিতরণ লাইনের জরুরি সংস্কার কাজ পরিচালনা করা হবে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে গাছের ডালপালা কর্তনের কাজও চলবে।

বিদ্যুৎ অফিস সূত্রে আরও জানা গেছে, দিনব্যাপী বিদ্যুৎ বন্ধ থাকায় সাধারণ গ্রাহক, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালগুলোকে আগাম প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে লাইনের ত্রুটি, ভোল্টেজ ড্রপ ও আকস্মিক বিদ্যুৎ বিভ্রাটের ঝুঁকি কমানো সম্ভব। ফলে সাময়িক এই দুর্ভোগ থাকলেও দীর্ঘমেয়াদে এর সুফল পাবেন গ্রাহকরা।

এদিকে সাময়িক এই ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছেন দিরাই বিদ্যুৎ সরবরাহ বিভাগের আবাসিক প্রকৌশলী।

/এফআর/
সম্পর্কিত
উত্তরায় বিদ্যুৎস্পৃষ্টে রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু
চীনের কাছে বিদ্যুৎ খাতের প্রকল্পে দ্রুত অর্থায়ন চায় বাংলাদেশ
লোডশেডিংয়ে নাকাল ২১ জেলা, গ্রাহকেরা বলছেন দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক