ডুবে থাকা ধান কেটে ফেরার পথে বিলে এক শ্রমিকের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি
০৫ মে ২০২৬, ১১:৩৮আপডেট : ০৫ মে ২০২৬, ১১:৩৮

মৌলভীবাজারের রাজনগর উপজেলার কাউয়াদিঘি হাওরের পাশের বিলে ধানবোঝাই নৌকা ডুবে  রঞ্জন বাউরী (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৪ মে) সন্ধ্যায় উপজেলার গোলাইয়া বিলে মর্মান্তিক এই ঘটনা ঘটে।

মারা যাওয়া শ্রমিক রঞ্জন বাউরী কুলাউড়া উপজেলার চাতলাপুর চা বাগানের ৪৪নং পাট্টার বাসুদেব বাউরীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রঞ্জন বাউরী ও মালিকপক্ষের লোক আনকার মিয়াসহ দুই জনে গোলাইয়া বিল থেকে ধান কেটে নৌকা দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপার নামক স্থানে হঠাৎ ধানবোঝাই নৌকা ডুবে যায়। আনকার মিয়া সাঁতার কেটে অল্পের জন্য বেঁচে গেলেও চা শ্রমিক রঞ্জন পানিতে পড়ে ডুবে যান।

স্থানীয়রা পানিতে নেমে তাকে উদ্ধার করে রাজনগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় আব্দুর রউফ বলেন, রঞ্জন ১৫-২০ দিন ধরে কাউয়াদীঘি এলাকার অনেক কৃষকের ধান কাটার কাজ করছিলেন। তার এমন মর্মান্তিক মৃত্যুতে আমরা শোকাহত।

রাজনগর থানার ওসি ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া বলেন, লাশ থানায় নিয়ে আসা হয়েছে। তার স্বজনদের খবর দিয়েছি, তারা এসেছে। তাদের সঙ্গে আলাপ করে আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।

/এফআর/
সম্পর্কিত
এক ‘গুজবে’ বাজার অস্থির, কৃষকদের সর্বনাশ
সারের পরিবর্তে কৃষকদের মাটি বিতরণ: কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি
হাওর অঞ্চল নিয়ে আলাদা মন্ত্রণালয় গঠনের দাবি এমপি ফজলুর রহমানের
সর্বশেষ খবর
এলএনজি সরবরাহ কমায় চট্টগ্রামে গ্যাসের স্বল্পচাপ
এলএনজি সরবরাহ কমায় চট্টগ্রামে গ্যাসের স্বল্পচাপ
রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি, অস্ত্রসহ গ্রেফতার ১
রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি, অস্ত্রসহ গ্রেফতার ১
ঘন ঘন খেলে কি মেটাবলিজম বাড়ে? জানুন বিশেষজ্ঞদের মত
ঘন ঘন খেলে কি মেটাবলিজম বাড়ে? জানুন বিশেষজ্ঞদের মত
ভারী বর্ষণে মীরসরাইয়ে নিম্নাঞ্চল প্লাবিত
ভারী বর্ষণে মীরসরাইয়ে নিম্নাঞ্চল প্লাবিত
সর্বাধিক পঠিত
‘আপনি জানেন না আমি কে’, এমবাপ্পেকে হুঁশিয়ারি প্যারাগুয়ের সিনেটরের
‘আপনি জানেন না আমি কে’, এমবাপ্পেকে হুঁশিয়ারি প্যারাগুয়ের সিনেটরের
ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী
ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী
৩২ কোটি ডলার ঘুষ নেওয়া সাবেক চীনা কর্মকর্তার বিরল মৃত্যুদণ্ড
৩২ কোটি ডলার ঘুষ নেওয়া সাবেক চীনা কর্মকর্তার বিরল মৃত্যুদণ্ড
গুলিতে নিহত ৩ জনের লাশ নিতে আসেনি কেউ, পড়ে আছে হাসপাতালে
গুলিতে নিহত ৩ জনের লাশ নিতে আসেনি কেউ, পড়ে আছে হাসপাতালে
কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত, কোন কোন দল মুখোমুখি
কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত, কোন কোন দল মুখোমুখি