রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি, অস্ত্রসহ গ্রেফতার ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০২৬, ০৮:৫৭আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৮:৫৭

রাজধানীর মিরপুরে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গুলি করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত শান্ত ভূঁইয়া (২৪) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৭ জুলাই) রাত সোয়া ৯টার দিকে মিরপুর-১০ নম্বরের ফলপট্টি-সংলগ্ন চৌরঙ্গী মার্কেটের দক্ষিণ পাশের একটি গলিতে এ ঘটনা ঘটে। আহত সাইফুল ইসলাম সিজু (৪০) মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।

গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, পূর্বশত্রুতার জেরে শান্ত ভূঁইয়া বিদেশি আগ্নেয়াস্ত্র দিয়ে সাইফুল ইসলাম সিজুকে লক্ষ্য করে গুলি করেন। ঘটনার পরপরই ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ‘অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে ঘটনাস্থল ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

/এআইবি/এসএনকে/এম/
সম্পর্কিত
সাতক্ষীরায় গ্রেফতার চুরির মামলার আসামির জন্য রাজনৈতিক তদবিরের অভিযোগ
জুনে ডিএমপির ‘বিশেষ অভিযানে’ গ্রেফতার কতজন, জব্দ হলো কী কী
১৬টি হত্যাকাণ্ড, এখন কোন ‘ট্রেন্ড’ ফলো করছে অপরাধীরা
সর্বশেষ খবর
আপনার মনের ভেতরে কী চলছে, জানেন?
আপনার মনের ভেতরে কী চলছে, জানেন?
দুই অধিবেশনে ১০ সংসদীয় কমিটি, এখনও বাকি ৪০টি
দুই অধিবেশনে ১০ সংসদীয় কমিটি, এখনও বাকি ৪০টি
আবার সেই শঙ্কা, ২৫০ জনের মৃত্যুতেও ঘুম ভাঙেনি কারও
আবার সেই শঙ্কা, ২৫০ জনের মৃত্যুতেও ঘুম ভাঙেনি কারও
ইরানে মার্কিন হামলার জেরে বিশ্ববাজারে তেলের দামে লাফ
ইরানে মার্কিন হামলার জেরে বিশ্ববাজারে তেলের দামে লাফ
সর্বাধিক পঠিত
‘আপনি জানেন না আমি কে’, এমবাপ্পেকে হুঁশিয়ারি প্যারাগুয়ের সিনেটরের
‘আপনি জানেন না আমি কে’, এমবাপ্পেকে হুঁশিয়ারি প্যারাগুয়ের সিনেটরের
ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী
ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী
৩২ কোটি ডলার ঘুষ নেওয়া সাবেক চীনা কর্মকর্তার বিরল মৃত্যুদণ্ড
৩২ কোটি ডলার ঘুষ নেওয়া সাবেক চীনা কর্মকর্তার বিরল মৃত্যুদণ্ড
কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত, কোন কোন দল মুখোমুখি
কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত, কোন কোন দল মুখোমুখি
গুলিতে নিহত ৩ জনের লাশ নিতে আসেনি কেউ, পড়ে আছে হাসপাতালে
গুলিতে নিহত ৩ জনের লাশ নিতে আসেনি কেউ, পড়ে আছে হাসপাতালে