জেগে উঠেছে আধা পাকা ধান, স্বস্তিতে কৃষক

মৌলভীবাজার প্রতিনিধি
১০ এপ্রিল ২০১৬, ১১:২১আপডেট : ১০ এপ্রিল ২০১৬, ১১:২১

পানির নিচ থেকে জেগে উঠেছে ধান

দুইদিন বৃষ্টি না হওয়ায় মৌলভীবাজারের বড়লেখায় হাকালুকি হাওর পারের হাজার হাজার কৃষক স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। কারণ গত কয়েক দিনের ভারী বর্ষণে শতাধিক হেক্টর জমির আধ পাকা বোরো ধান পানিতে তলিয়ে গিয়েছিল। বৃষ্টি না হওয়ায় এ ধান জেগে ওঠায় কৃষকের মুখে হাসি ফুটেছে।

বড়লেখা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, হাকালুকি হাওরসহ উপজেলায় এবার ৪ হাজার ৪২০ হেক্টরে বোরো ধানের আবাদ করা হয়। মৌসুমি বৃষ্টিপাতসহ অনুকূল আবহাওয়ায় ধানের বাম্পার ফলন হয়। কিন্তু এপ্রিলের শুরুতে ভারী বৃষ্টিপাত, পাহাড়ি ঢল আর কালবৈশাখী ঝড়ে আধা পাকা ধান মারাত্মক হুমকিতে পড়ে। শতাধিক হেক্টরের ফসল বানের পানিতে তলিয়ে যায়। এছাড়া হাজার হেক্টরের আধা পাকা ধান তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়।

কৃষক শাহীন আহমদ ও ইকবাল হোসেন জানান, গত কয়েক দিনের বৃষ্টিতে হাকালুকির পাতাকুরা, বড়ধলিয়া, বরোকুরি, ছিকনউটি, পলোভাঙ্গা (আংশিক), মিমকুরি ও হাওরখাল বিলের (আংশিক) প্রায় একশ’ হেক্টরের আধা পাকা ধান তলিয়ে যায়। দুইদিন ধরে ভারী বৃষ্টি না হওয়ায় পানি কমতে শুরু করেছে।

হাকালুকি হাওরের পূর্বপাড়ের সুজানগর এলাকায় পানি কমে যাওয়ায় ধান কাটার ধুম পড়ছে। পানিতে ধান কিছুটা নষ্ট হলেও অনেকটা উৎসব আমেজে কৃষকরা অতিরিক্ত শ্রমিক লাগিয়ে ধান কাটছেন।

কৃষক মোক্তার আলী, সায়েদ আহমদ, ফখরুল ইসলাম জানান, দুইদিন পানি তলিয়ে থাকার পর শুক্রবার সকালে ধান জেগে ওঠার পরই তারা তা কাটা শুরু করেছেন। ধানের কিছুটা ক্ষতি হলেও আর বৃষ্টিপাত না হলে পুষিয়ে নিতে পারবেন।

বড়লেখা উপজেলা কৃষি কর্মকর্তা কুতুব উদ্দিন জানান, এবার প্রায় সাড়ে চার হাজার হেক্টরে বোরো ধান আবাদ করা হয়। শতাধিক হেক্টর বন্যার পানিতে তলিয়ে গেলেও পুনরায় ভেসে উঠায় ধানের তেমন ক্ষতি হবে না বলে তিনি জানান। 

তিনি বলেন, আগামী এক সপ্তাহে বৃষ্টিপাত না হলে শত ভাগ ধান ঘরে তোলার সম্ভাবনা রয়েছে।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম