ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় নিহত নিহত ২

হবিগঞ্জ প্রতিনিধি
১০ জুন ২০২৬, ১৩:৩৭ আপডেট : ১০ জুন ২০২৬, ১৩:৩৭

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ড্রাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও দুই জন আহত হয়েছেন।

বুধবার (১০ জুন) বেলা ১১টার দিকে উপজেলার জগদীশপুর ইউনিয়নের দক্ষিণ বেজুড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাধবপুর উপজেলার ধরমন্ডল গ্রামের মৃত বাবু মিয়ার ছেলে ও অটোরিকশাচালক আক্কাছ মিয়া (৩৮) ও বেঙ্গাডোবা গ্রামের মৃত কামরুল হাসানের স্ত্রী মনোয়ারা বেগম (৭০)।

আহতরা হলেন- বেঙ্গাডোবা গ্রামের তাকলিমা বেগম (৪০) ও লাওয়া মিয়ার ছেলে লিটন মিয়া (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নোয়াপাড়া থেকে যাত্রী নিয়ে মাধবপুরের উদ্দেশে রওনা দেন অটোরিকশাচালক আক্কাছ মিয়া। পথে সংযোগ সড়ক থেকে ঢাকা-সিলেট মহাসড়কে ওঠার পর দক্ষিণ বেজুড়া এলাকায় একটি ব্রিজের ওপর সিলেটগামী একটি ড্রাম্প ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই চালক আক্কাছ মিয়ার মৃত্যু হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনোয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত তাকলিমা বেগম ও লিটন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা ও মাধবপুর থানা পুলিশ, পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

মাধবপুর থানার ওসি সোহেল রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

/এফআর/
সম্পর্কিত
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত
একসঙ্গে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় প্রাণ গেলো স্বামী-স্ত্রীর
সর্বশেষ খবর
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা