শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হলের ভবনে ফাটল

সিলেট প্রতিনিধি
২৬ জুন ২০২৬, ১৬:০৩আপডেট : ২৬ জুন ২০২৬, ১৬:০৩

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী হলখ্যাত আয়েশা সিদ্দিকা হলে ফাটল দেখা দিয়েছে। হলের সি ব্লকের কয়েকটি কক্ষের দেয়ালে ফাটল দৃশ্যমান হওয়ায় সেসব কক্ষের শিক্ষার্থীদের অন্যত্র স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকালে হলের ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ ফাহমিদা আক্তার জানান, হলের সি ব্লকের তৃতীয় তলার ৩২২, ৩২৩, ৩২৪, ৩২৫ এবং চতুর্থ তলার ৪২২, ৪২৩, ৪২৪, ৪২৫, ৪২৬ নম্বর কক্ষে বড় ফাটল দেখা দিয়েছে। এসব কক্ষ সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন। এসব কক্ষের মোট ৩৬ ছাত্রীকে জরুরি ভিত্তিতে হলের অন্য কক্ষে রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। ইতিমধ্যে শিক্ষার্থীদের অতিথিকক্ষে, টিভি রুম ও স্নাতকোত্তর শেষ হওয়া শিক্ষার্থীদের আসনে স্থানান্তরিত করা হচ্ছে।

১০ দিনের মধ্যেই শিক্ষার্থীদের হলের অন্য কক্ষের ফাঁকা আসনে কিংবা ভালো কক্ষে স্থানান্তর করা হবে বলে বিজ্ঞপ্তি দিয়েছে হল কর্তৃপক্ষ। ফাটল দৃশ্যমান হওয়ায় যেকোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে আশঙ্কা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ।

গত বুধবার এক বিজ্ঞপ্তিতে হল কর্তৃপক্ষ জানায়, সি ব্লক ঝুঁকিতে থাকায় বুধবার রাতের মধ্যে উল্লিখিত রুমের ছাত্রীরা অতিথিকক্ষ, লন্ড্রি কক্ষ ও ডি ব্লকে রিডিং রুমে স্থানান্তর হওয়ার জন্য বিশেষভাবে বলা হলো। এ বিষয়ে ছাত্রীদের সহযোগিতা কামনা করা হয়েছে। ওই দিন সন্ধ্যায় উপাচার্য, প্রক্টর এবং ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক সি ব্লক পরিদর্শন করে এ সিদ্ধান্ত দেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

তবে হঠাৎ স্থানান্তরের সিদ্ধান্তে শিক্ষার্থীদের ভোগান্তি বেড়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রীরা। স্থানান্তরিত হওয়া এক শিক্ষার্থী বলেন, ‘হঠাৎ কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের কারণে আমাদের সরে যাওয়াটা অস্বস্তির। এত বছর ভাঙা থাকলেও কেন উদ্যোগ নেওয়া হয়নি। এই চতুর্থ বর্ষে এসে এখন একসঙ্গে গণরুমে কিংবা অন্য কক্ষে থাকতে হবে। এটা ভোগান্তির। দ্রুতই একই ধরনের কক্ষে আমাদের স্থানান্তর করতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক সাইফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের ভোগান্তি হচ্ছে। তবে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার জন্য স্থানান্তর করা প্রয়োজন। আগামী এক সপ্তাহের মধ্যে এই ভোগান্তির সমাধান হয়ে যাবে। তিনি বলেন, সিলেট ভূমিকম্পপ্রবণ অঞ্চল। এই ফাটলগুলোর কারণে যেকোনও সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।

/এফআর/
সম্পর্কিত
ছাত্রশক্তির এক নেতাকে সব পদ থেকে অব্যাহতি
বালুর ট্রাক দিয়ে রাস্তা আটকে রাখা শেখ হাসিনার কপি: নাহিদ ইসলাম
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
সর্বশেষ খবর
এক্সপ্রেসওয়েতে ইসমাইলের মর‌দেহ উদ্ধারের ঘটনায় চালকসহ আরও দুই সহযোগী গ্রেফতার
এক্সপ্রেসওয়েতে ইসমাইলের মর‌দেহ উদ্ধারের ঘটনায় চালকসহ আরও দুই সহযোগী গ্রেফতার
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
লংমার্চে বিরোধী দলের ‘কঠোর বার্তা’, কীভাবে দেখছে সরকারি দল
লংমার্চে বিরোধী দলের ‘কঠোর বার্তা’, কীভাবে দেখছে সরকারি দল
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক