বিএনপি শুধু ছাত্রদল-যুবদলের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

হবিগঞ্জ প্রতিনিধি
২৮ জুলাই ২০২৬, ১৫:৩০আপডেট : ২৮ জুলাই ২০২৬, ১৭:১০

জুলাই সনদ বাস্তবায়ন না করে বিএনপি প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, ‘বিএনপি গণভোটের রায় বাস্তবায়ন করেনি। তারা ভারতের সঙ্গে হাত মিলিয়েছে, তাই সীমান্ত হত্যা নিয়ে কোনও কথা বলেনি। সাধারণ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা না করে তারা শুধু ছাত্রদল ও যুবদলের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। এ জন্য আগামী স্থানীয় নির্বাচনে বিএনপিকে লাল কার্ড দেখাতে হবে।’

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে হবিগঞ্জের আজমিরীগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গণে গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও সীমান্ত সুরক্ষার মাধ্যমে দেশ পুনর্গঠনের লক্ষ্যে আয়োজিত ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘জুলাই আন্দোলনে ১৪০০ জনকে যারা হত্যা করেছে, তাদের বড় পরিচয় তারা খুনি ও হত্যাকারী। এ জন্য আমরা বলছি, যারা খুনি-হত্যাকারী তাদের বিচার করতে হবে। বিচার ছাড়া বাংলাদেশের মাটিতে তাদের কোনও জায়গা হবে না।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক নাহিদ উদ্দিন তারেক, হবিগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল, সদস্যসচিব মাহবুবুল বারী চৌধুরী মুবিন ও আজমিরীগঞ্জ উপজেলা পরিষদে এনসিপির চেয়ারম্যান প্রার্থী কামাল আহমেদ প্রমুখ।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ: নাহিদ ইসলাম
ঢাকার দুই সিটি নির্বাচনজামায়াত-এনসিপির আলাদা প্রার্থী, ‘ফায়দা’ পাবে বিএনপি?
সর্বশেষ খবর
ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দিতে রামপুরা ও বনশ্রী এলাকার ‘জুলাইয়ের দিন’
ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দিতে রামপুরা ও বনশ্রী এলাকার ‘জুলাইয়ের দিন’
আনুষ্ঠানিক যাত্রা শুরু এসআরবির
আনুষ্ঠানিক যাত্রা শুরু এসআরবির
জামায়াতের আমিরের সঙ্গে বিজিএমইএ নেতাদের বৈঠক
জামায়াতের আমিরের সঙ্গে বিজিএমইএ নেতাদের বৈঠক
২২ মাসে ৩ হাজার হারানো মোবাইল উদ্ধার করেছে ১২ এপিবিএন, যেভাবে অভিযোগ করবেন
২২ মাসে ৩ হাজার হারানো মোবাইল উদ্ধার করেছে ১২ এপিবিএন, যেভাবে অভিযোগ করবেন
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর