হবিগঞ্জে ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে ইউএনও অফিসে বিক্ষোভ, হট্টগোল

হবিগঞ্জ প্রতিনিধি
১৪ আগস্ট ২০২৬, ০৮:৪৬আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০৮:৪৭

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগকে কেন্দ্র করে উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে বিক্ষোভ ও হট্টগোলের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) এ ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার (১২ আগস্ট) রাতে বানিয়াচং উপজেলার ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। বৃহস্পতিবার দুপুরে ফলাফল প্রকাশের পর নিয়োগ ও ফলাফল প্রক্রিয়ায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে নিয়োগ বঞ্চিত কয়েকজন উপজেলা পরিষদ ও ইউএনও কার্যালয়ে গিয়ে বিক্ষোভ করেন।

এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং উপজেলা পরিষদ ও ইউএনও কার্যালয় এলাকায় হট্টগোলের সৃষ্টি হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা হয়নি এবং দ্রুত নিয়োগ প্রক্রিয়া স্থগিত করার দাবি জানান। তারা নিয়োগের পুরো প্রক্রিয়া যাচাই-বাছাই করে অনিয়মের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ঘটনার বিষয়ে বক্তব্য জানতে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে, বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, উপজেলা পরিষদে হট্টগোলের বিষয়টি তিনি শুনেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত বা মৌখিক কোনো অভিযোগ করেননি।

/আরকে/
সম্পর্কিত
প্রতিমন্ত্রীর এলাকায় ফ্যামিলি কার্ড প্রকল্পে নিয়োগের ফলাফল স্থগিত
জেন জির পর এবার ‘জেন আলফা’: উন্নত স্কুলের দাবিতে কাঁপছে ভারত
মির্জা ফখরুলের কোন বক্তব্যে আপত্তি জামায়াতের?
সর্বশেষ খবর
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করলো বিকাশ
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করলো বিকাশ
বিদেশ ভ্রমণে পাসপোর্ট হারালে যেভাবে সামলাবেন পরিস্থিতি
বিদেশ ভ্রমণে পাসপোর্ট হারালে যেভাবে সামলাবেন পরিস্থিতি
ইরানের বিরুদ্ধে ‘কখনও না দেখা’ ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র
ইরানের বিরুদ্ধে ‘কখনও না দেখা’ ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র
২০০ মেগাপিক্সেল রোবোটিক ক্যামেরাযুক্ত বিশ্বের প্রথম ‘রোবট ফোন’ আনলো অনার
২০০ মেগাপিক্সেল রোবোটিক ক্যামেরাযুক্ত বিশ্বের প্রথম ‘রোবট ফোন’ আনলো অনার
সর্বাধিক পঠিত
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
বিএনপির মহাসচিব পদে কে আসছেন, আলোচনায় ৪ নেতা
বিএনপির মহাসচিব পদে কে আসছেন, আলোচনায় ৪ নেতা
বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ, ‘বাড়বে’ ভোগান্তি
বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ, ‘বাড়বে’ ভোগান্তি
দলে নতুন পদ পেলেন এমপি মাহমুদুল হোসাইন
দলে নতুন পদ পেলেন এমপি মাহমুদুল হোসাইন
অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত: ডমিনোস পিৎজার আউটলেটের লাইসেন্স স্থগিত
অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত: ডমিনোস পিৎজার আউটলেটের লাইসেন্স স্থগিত