সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

সিলেট প্রতিনিধি
২৮ আগস্ট ২০২৬, ১৩:৩৫আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ১৩:৩৫

সিলেটে হাম উপসর্গে একদিনে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। 

একই সময়ে নতুন করে ছয়জনের হাম রোগ শনাক্ত হয়েছে। 

এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে ১৫১ জনের মৃত্যু হয়েছে। আর হাম শনাক্ত হয়েছে ১ হাজার ৩১ জনের। 

শুক্রবার (২৮ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। 

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মারা যাওয়া তিন শিশুর মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে দুইজনের মৃত্যু হয়। দুই শিশুর মধ্যে একজনের বয়স ৫ মাস ও আরেকজনের ১১ মাস। 

এছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে আরও একজন। ওই শিশুর বয়স ৯ মাস।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১২৮ জন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৯ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬০ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নয়জন ভর্তি হয়েছেন।

এ নিয়ে বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগে আক্রান্ত ৩৫৬ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে সবচেয়ে বেশি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪০ জন এবং ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১১০ জন রয়েছেন। বাকিরা সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

প্রতিবেদন আরও বলা হয়, এ পর্যন্ত সিলেট বিভাগে হাম উপসর্গ নিয়ে ১৪১ জন এবং নিশ্চিত হাম রোগে ১০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১৫১ জন।

/আইএএম/
সম্পর্কিত
কলেরার টিকা দেওয়া শুরু: কারা পাবেন, কারা পাবেন না
​সারা দেশে আজ থেকে কলেরার টিকা ক্যাম্পেইন শুরু
২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৪০
সর্বশেষ খবর
আমিরাতের প্রথম নারী ট্রেনিং ক্যাপ্টেন হলেন পাইলট হুদা আল মুসাল্লামি
আমিরাতের প্রথম নারী ট্রেনিং ক্যাপ্টেন হলেন পাইলট হুদা আল মুসাল্লামি
দার্জিলিংয়ের পাহাড়ে এবার নতুন টয় ট্রেন যাত্রা, জানুন ভাড়া ও সময়
দার্জিলিংয়ের পাহাড়ে এবার নতুন টয় ট্রেন যাত্রা, জানুন ভাড়া ও সময়
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চার বছরে ৫৪৮ দুর্ঘটনা, প্রাণ গেলো কত জনের?
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চার বছরে ৫৪৮ দুর্ঘটনা, প্রাণ গেলো কত জনের?
অনলাইনে মত প্রকাশে নিজেদের ‘গুটিয়ে নিচ্ছেন’ সাংবাদিকরা: জরিপ
অনলাইনে মত প্রকাশে নিজেদের ‘গুটিয়ে নিচ্ছেন’ সাংবাদিকরা: জরিপ
সর্বাধিক পঠিত
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?