হবিগঞ্জে বজ্রাঘাতে তিনজনের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি
১৬ এপ্রিল ২০১৬, ১৭:০১আপডেট : ১৬ এপ্রিল ২০১৬, ১৭:০১

বজ্রাঘাত

হবিগঞ্জ সদর উপজেলায় বজ্রাঘাতে তিনজনের মৃত্যু হয়েছে। এরা উপজেলার কাকিয়ারআব্দা, লাখাই উপজেলার বুল্লা ও ভাদিকারা গ্রামের বাসিন্দা।

নিহতরা হলেন, কাকিয়ারআব্দা গ্রামের কৃষক আবিদ আলী (২২), লাখাই উপজেলার পশ্চিম বুল্লা গ্রামের রমজান আলী (৩৮) ও একই উপজেলার ভাদিকারা গ্রামের শফিকুল আলম (৩০)। নিহতদের মধ্যে রমজান আলী লাখাই উপজেলার বুল্লা ইউনিয়ন যুবলীগ সভাপতি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর থেকে জেলায় ঝড়ো বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বেলা দেড়টায় দিকে বজ্রপাতে আবিদ আলী আহত হন। এসময় তিনি গুঙ্গিয়াজুরী হাওরে ধান কাটছিলেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়তে পারেন: বৃষ্টি হতে পারে আজ

রমজান আলী এবং শফিকুল আলম হাওর থেকে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে আহত হন। তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক এবং হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বজ্রাঘাতে ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম