চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচীর খাদ্য সহায়তা প্রকল্পের আওতায় শ্রীমঙ্গল উপজেলাসহ সারাদেশের ২১ উপজেলায় ২০ হাজার চা শ্রমিকের জন্য ১০ কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে শ্রীমঙ্গের চা শ্রমিকদের জন্য ১ কোটি ৭৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ অর্থ প্রত্যেক উপজেলার সমাজসেবা অফিসের ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে বিতরণ করা হবে।
গত ২৪ ফেব্রুয়ারি সমাজসেবা অধিদফতরের মহাপরিচালকের সই করা একটি চিঠি থেকে একথা জানা গেছে।
ওই চিঠিতে ২০১৫-২০১৬ অর্থ-বছরের মধ্যে এসব বরাদ্দকৃত প্রকল্পের টাকা উত্তোলন এবং চা শ্রমিকদের মধ্যে বণ্টনের কথা বলা হয়েছে। খাদ্য সহায়তা প্রকল্পের আওতায় একজন চাশ্রমিক পাঁচ হাজার টাকার খাদ্য সহায়তা পাবেন। এর মধ্যে চাল ৩৫ কেজি, ডাল ৯ কেজি, তেল ৬ লিটার, আলু ১৫ কেজি,আটা ১৫ কেজি, সাবান ৬টি, শাড়ি একটি ও লুঙ্গি একটি।
আরও পড়তে পারেন: একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন গাইবান্ধার আরজিনা
এর মধ্যে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে ২ হাজার ৭০০ চা শ্রমিকের জন্য ১ কোটি ৩৫ লাখ, রাজনগরে ৩ হাজার ৫৩০ চা শ্রমিকের জন্য ১ কোটি ৭৬ লাখ, জুড়িতে ২ হাজার ৯০ চা শ্রমিকের জন্য ১কোটি ৪লাখ ৫০ হাজার, কমলগঞ্জে ১,৫৭০ চা শ্রমিকের বিপরীতে ৭৮ লাখ ৫০ হাজার, কুলাউড়ায় ১,৪৫০ জন চা শ্রমিকের বিপরীতে ৭২ লাখ ৫০ হাজার, মৌলভীবাজার জেলা সদরে ২০০ জন চা শ্রমিকের জন্য ১০ লাখ, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ৪ হাজার ৪৮০ চা শ্রমিকের বিপরীতে ২ কোটি ২৪ লাখ, মাধবপুর উপজেলায় ৫০ জন চা শ্রমিকের বিপরীতে ২ লাখ ৫০ হাজার, বাহুবল উপজেলায় ১৪০ জন চা শ্রমিকের বিপরীতে ৭ লাখ, নবীগঞ্জ উপজেলায় ৬৫ জন চা শ্রমিকের বিপরীতে ৩ লাখ ২৫ হাজার, সিলেট সদর উপজেলায় ৬৭০ জন চা শ্রমিকের বিপরীতে ৩৩ লাখ ৫০ হাজার, জৈন্তাপুর উপজেলায় ৪৩৫ চা শ্রমিকের বিপরীতে ২১ লাখ ৭৫ হাজার, ফেঞ্চুগঞ্জ উপজেলায় ১৫০ চা শ্রমিকের বিপরীতে ৭ লাখ ৫০ হাজার, কানাইঘাট উপজেলায় ৮০ চা শ্রমিকের বিপরীতে ৪ লাখ, গোয়াইনঘাট উপজেলায় ১৩৫ চা শ্রমিকের বিপরীতে ৬ লাখ ৭৫ হাজার, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ১,২১০ চা শ্রমিকের বিপরীতে ৬০ লাখ ৫০ হাজার, রাঙ্গুনীয়া উপজেলায় ৬৫ চা শ্রমিকের বিপরীতে ৩ লাখ ২৫ হাজার,পঞ্চগড় সদর উপজেলায় ৯০ চা শ্রমিকের বিপরীতে ৪ লাখ ৫০ হাজার, তেঁতুলিয়া উপজেলায় ১৯০ চা শ্রমিকের বিপরীতে ৯ লাখ ৫০ হাজার, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় ৬০ চা শ্রমিকের বিপরীতে ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
আরও পড়তে পারেন: শফিক রেহমানের বাসা থেকে ষড়যন্ত্রের নথি জব্দ: মনিরুল
/এসটি/








