দলীয় কর্মসূচিতে অনুপস্থিত, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক বহিষ্কার

মৌলভীবাজার প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৩৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। একই সঙ্গে বাতিল করা হয়েছে তার প্রাথমিক সদস্যপদ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এর আগে সতর্ক করা হলেও দলীয় কর্মসূচিতে অংশ না নিয়ে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেন মহিউদ্দিন ঝাড়ু। এ কারণে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন তার বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করেন।

এ ছাড়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহিষ্কৃত নেতার কোনও অপকর্মের দায়ভার সংগঠন বহন করবে না। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে মহিউদ্দিন ঝাড়ুর সঙ্গে যাবতীয় সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

/আরএইচ/
সম্পর্কিত
‘আ. লীগের দুর্বৃত্তরা ছাড়া সবাই আমাদের কাছে নিরাপদ’
৫০০ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিলো যুবদল  
স্থানীয় বিএনপির সভাপতি পদে দাঁড়ানো যুবদল নেতা কর্মসূচি থেকে ফেরার পথে গুলিবিদ্ধ
সর্বশেষ খবর
মেসেজ পাঠিয়েই কাজ করানো যাবে চ্যাটজিপিটির ডট এজেন্টকে
মেসেজ পাঠিয়েই কাজ করানো যাবে চ্যাটজিপিটির ডট এজেন্টকে
দুই মন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ রাজধানীতে গণবিক্ষোভ করবে এনসিপি
দুই মন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ রাজধানীতে গণবিক্ষোভ করবে এনসিপি
‘আ. লীগের দুর্বৃত্তরা ছাড়া সবাই আমাদের কাছে নিরাপদ’
‘আ. লীগের দুর্বৃত্তরা ছাড়া সবাই আমাদের কাছে নিরাপদ’
যাত্রী পরিষেবায় পুরস্কৃত দিল্লি-মিরাট নমো ভারত
যাত্রী পরিষেবায় পুরস্কৃত দিল্লি-মিরাট নমো ভারত
সর্বাধিক পঠিত
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
মধ্যরাত পর্যন্ত তাহসিফের সঙ্গেই ছিলেন দ্বীপ, একসঙ্গে খেয়েছেন রাতের খাবারও
মধ্যরাত পর্যন্ত তাহসিফের সঙ্গেই ছিলেন দ্বীপ, একসঙ্গে খেয়েছেন রাতের খাবারও
একসঙ্গে পাঁচটি স্লিপার এসি বাসকে ৯৫ হাজার টাকা জরিমানা
একসঙ্গে পাঁচটি স্লিপার এসি বাসকে ৯৫ হাজার টাকা জরিমানা
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে অবশেষে পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে অবশেষে পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন