সিলেটে নৌকাডুবি, নিখোঁজ ২

সিলেট প্রতিনিধি
২২ এপ্রিল ২০১৬, ১৫:৪৭আপডেট : ২২ এপ্রিল ২০১৬, ১৫:৪৭

সিলেট সিলেটের গোয়াইনঘাটে নৌকাডুবিতে দুজন নিখোঁজ রয়েছেন। ঝড়ের কবলে পড়ে বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার বকবাড়ির খালে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
নিখোঁজ দুজন হলেন সিলেট সদর উপজেলার লাক্কাতুরা চা বাগান এলাকার মধু নায়কের ছেলে নয়ন নায়ক (৩০) ও বছন লোহারের ছেলে গোপেন লোহার (২৮)। তারা একটি বাদ্যযন্ত্র দলের বাদক।
গোয়াইনঘাট থানার ওসি দেলওয়ার হোসেন জানান, বৃহস্পতিবার রাতে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে গেলে অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হন দুজন। খবর পেয়ে রাত থেকেই উদ্ধার অভিযান শুরু হয়। শুক্রবার দুপুর পর্যন্ত তাদের লাশ উদ্ধার করা যায়নি। এ অবস্থায় ফায়ার সার্ভিস তলব করা হয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট অঞ্চলে প্রচন্ড ঘূর্ণিঝড় বয়ে যায়। এতে বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে গেছে। বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদ্যুৎ সংযোগও।

আরও পড়ুন: 

রংপুরে এক সঙ্গে জন্ম নেওয়া ৫ শিশু ও তাদের মা রংপুরে একসঙ্গে জন্ম নেওয়া ৫ সন্তানের ৩ জনের মৃত্যু

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম