২০১৮ সালের পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেশনজট থাকবে না: ভিসি

সিলেট প্রতিনিধি
২৩ এপ্রিল ২০১৬, ০৩:২৭আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ০৩:২৭

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশিদ ২০১৮ সালের পর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনও শিক্ষার্থীকে সেশটজটে পড়তে হবে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশিদ।
শুক্রবার (২২ এপ্রিল) সিলেট অঞ্চলের অধ্যক্ষদের নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
অধ্যাপক হারুন অর রশিদ বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থার গতানুগতিক ধারাকে সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আধুনিকতায় ঢেলে সাজাতে হবে। কলেজ পর্যায়ে শিক্ষার মানোন্নয়নের জন্য ইতোমধ্যে কাজ শুরু হয়ে গেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণ আইটি বেইজড বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে হবে বলে জানান তিনি।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের পরিচালক মো. মুমিনুল হক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র সিলেটের পরিচালক ড. মো. গোলাম রব্বানী, সরকারি মহিলা কলেজ সিলেটের অধ্যক্ষ বিজিত কুমার ভট্টাচার্য প্রমুখ।
বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ৬৮ হাজার গ্রামের মধ্যেই রয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকে বিশ্ববিদ্যালয়টি দেশের শিক্ষার্থীদের চাহিদা পূরণ করে যাচ্ছে, যার পরিপেক্ষিতে বর্তমানে অনেক দৃশ্যমান পরিবর্তন দেখা গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর শিক্ষা ক্ষেত্রে যে উন্নয়নের ছোঁয়া লেগেছে তার ফসল হচ্ছে আজকের এই আধুনিক জাতীয় বিশ্ববিদ্যালয়।
/এআর /এএইচ/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক