সিলেটে আওয়ামী লীগের ১৩ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

সিলেট প্রতিনিধি
২৬ এপ্রিল ২০১৬, ১৬:৪৯আপডেট : ২৬ এপ্রিল ২০১৬, ১৬:৫৫

সিলেট দলীয় নির্দেশনা অমান্য করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় সিলেটের বিশ্বনাথ, গোলাপগঞ্জ ও দক্ষিণ সুরমা উপজেলায় ১৩ চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে বহিষ্কার করেছে সিলেট জেলা আওয়ামী লীগ। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিশ্বনাথ উপজেলায় পাঁচজন, গোলাপগঞ্জে চারজন ও দক্ষিণ সুরমায় চারজনকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়। সোমবার রাতে সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক জগলু চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্বনাথ উপজেলায় আওয়ামী লীগের দলীয় পদ থেকে বহিষ্কৃত চেয়ারম্যান প্রার্থীরা হলেন, দেওকলস ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফখরুল ইসলাম মতছিন, বিশ্বনাথ ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ছয়ফুল হক, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি পীর লিয়াকত হোসেন, রামপাশা ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য আজিজুর রহমান ও দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আছাব উদ্দিন।
গোলাপগঞ্জ উপজেলার চার ইউনিয়নে চারজন চেয়ারম্যান প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ জিলু, ভাদেশ্বর ইউনিয়নে সাবেক ছাত্রনেতা রুমেল সিরাজ, লক্ষণাবন্দ ইউনিয়নে আওয়ামী লীগ নেতা আশরাফুজ্জামান আশু ও লক্ষ্মীপাশা ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কবির আহমদ মুশন।

দক্ষিণ সুরমায় বহিষ্কৃত চেয়ারম্যান প্রার্থীরা হলেন, মোগলাবাজার ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. চুনু মিয়া, দাউদপুর ইউনিয়নে আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম আলম ও সিলাম ইউনিয়নে এম কে করিম কাওছার এবং মুজিবুর রহমান মেম্বার ।

এছাড়াও, দলের বিদ্রোহী প্রার্থীদের হয়ে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ-সংগঠনের যেসব নেতাকর্মীরা প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন-তাদের বিরুদ্ধে শিগগিরই দলীয়ভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সিলেট জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়।

প্রসঙ্গত, আগামী ৭ মে এই তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।  

আরও পড়ুন:

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

 

/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম