ঢাকা লিট ফেস্টের প্রিয় মুখ

এক নজরে ফ্লোরেন্স নোইভিল

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২২, ১২:৩৭আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, ১২:৩৯

ফরাসি লেখক, সাংবাদিক ও সাহিত্য সমালোচক ফ্লোরেন্স নোইভিল ঢাকা লিট ফেস্টের দশম আসরে আসছেন। এই লেখক ঢাকা লিট ফেস্টের তৃতীয়দিন ৭ জানুয়ারি ও চতুর্থদিন ৮ জানুয়ারি তিনটি সেশনে যোগ দেবেন।

তৃতীয়দিন শনিবার দুপুর সাড়ে ১২টায় ‘আইকনস’, দুপুর পৌনে দুইটায় ‘ইনার লাইভস’ শীর্ষক সেশনে বক্তা হিসেবে যুক্ত হবেন।

চতুর্থদিন রবিবার দুপুর পৌনে দুইটায় তিনি বক্ত হিসেবে হবেন ‘ইজ দ্য বুক ওরথ রিডিং: হু ডিসাইডস?’ সেশনে।

১৯৬১ সালে জন্ম নেওয়া ফ্লোরেন্স ফরাসি সাহিত্য-বিষয়ক সাপ্তাহিক পত্রিকা লা মোঁন্দ’র সাহিত্য সমালোচক। এই পত্রিকায় তিনি ১৯৯৪ সাল থেকে কাজ করে আসছেন। ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত ‘লা মোঁন্দ দেস লিডরেস’ শিরোনামে এক টেলিভিশন অনুষ্ঠানের সঞ্চালনাও তিনি করেছেন। শিশুদের জন্য তিনি বেশি কিছু গ্রন্থ রচনা করেছেন। তার বই ইতোমধ্যে ১৩টি ভাষায় অনুবাদ হয়েছে।

বিশ্বখ্যাত সাহিত্যিকদের সাক্ষাৎকার গ্রহণ করেছেন নোইভিল। তিনি যাদের সাক্ষাৎকার নিয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন টনি মরিসন, নাদিন, গর্ডিমার, সল বেলো, ইমরে কার্তেজ, জন লে ক্যারি এবং মারিও ভার্গাস ইয়োসাসহ হার্টা মুলার।

/এএ/এসএএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম