বেসরকারি শিক্ষক নিয়োগ

৭ মে’র মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানকে এনটিআরসিএতে রেজিস্ট্রেশন করতে হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০১৬, ০২:১৪আপডেট : ২৮ এপ্রিল ২০১৬, ০২:১৮


শিক্ষা মন্ত্রণালয় দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রার্থী বাছাই কার্যক্রমের পূর্বশর্ত হিসেবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৭ মে’র মধ্যে এ রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মুহ. সাইফুল্লাহ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ৩০ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পরিপত্রে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) প্রার্থী বাছাইয়ের দায়িত্ব দেওয়া হয়। এ লক্ষ্যে দেশের সংশ্লিষ্ট সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে রেজিস্ট্রেশন করার জন্য ইতোমধ্যে এনটিআরসিএ-এর পক্ষ থেকে এসএমএস পাঠানো হয়েছে।  আগামী ৭ মে’র মধ্যে এই রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে।
আরও পড়তে পারেন:  ৭ মে’র মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানকে এনটিআরসিএতে রেজিস্ট্রেশন করতে হবে মাহফিল স্থগিত করলেন চরমোনাই পীর

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দেশের সব জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে তাদের নিজ এলাকার প্রতিষ্ঠানগুলোর রেজিস্ট্রেশন কার্যক্রম তদারকি করার জন্যও এনটিআরসিএ-এর পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ’র ওয়েবসাইট www.ntrca.gov.bd এ রেজিস্ট্রেশন সম্পন্ন করার নিদের্শনা দেওয়া হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে অনলাইনে আবেদনগ্রহণ করে সফটওয়ারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে মেধার ভিত্তিতে প্রার্থী বাছাই কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

 /আরএআরিএমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম