নারায়ণগঞ্জে শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)।
বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি রাজু ভাস্কর্যের সামনে তারা মানববন্ধন করে। এসময় মানববন্ধনে বক্তারা সংসদ থেকে সেলিম ওসমানের সদস্য পদ বাতিল এবং তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বাকবিশিস এর কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ বলেন, শিক্ষকরা হচ্ছে ভিমরুলের চাকের মতো। একটি ভিমরুল ক্ষতিগ্রস্ত হলে অন্যরাও চুপ থাকে না। আপনারা ভিমরুলের চাকে হাত দিয়েছেন।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক ভিপি অধ্যাপক মাহফুজা খানম, বাকবিশাসর সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, অধ্যক্ষ রফিক উদ্দিন, অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস, অধ্যাপক মিজানুর রহমানসহ বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক।
আরও পড়ুন: ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়: ঢাবি উপাচার্য
/এসআর/এনএস/








