শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০১৬, ০০:২৮আপডেট : ১৯ মে ২০১৬, ০২:৪১

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন নারায়ণগঞ্জ পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তিকে লাঞ্ছিত করার প্রতিবাদে বৃহস্পতিবার মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। বুধবার ফেডারেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই মানববন্ধনে অংশ নেবেন। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে এই মানববন্ধন কমসূচি পালিত হবে।
উল্লেখ্য, ধর্ম অবমাননার অভিযোগ এনে গত শুক্রবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে একদল লোক মারধর করেন। পরে তাকে কান ধরিয়ে উঠ-বস করান স্থানীয় এমপি সেলিম ওসমান। উপস্থিত জনতার কাছে প্রকাশ্যে মাফ চাইতেও বাধ্য করা হয় ওই শিক্ষককে। পরে এমপির নির্দেশে প্রধান শিক্ষককে পুলিশের হেফাজতে স্কুল থেকে বের করে দেওয়া হয়।

আরও পড়তে  পারেন: নীলফামারীতে শপথ নিলেন ৫ ইউপি চেয়ারম্যান

দেশজুড়ে ওই ঘটনার প্রতিবাদ ও দোষীদের বিচার দাবি করছেন শিক্ষক-ছাত্রসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এরই মধ্যেই মঙ্গলবার ওই শিক্ষককে চাকরিচ্যুত করে স্কুল কর্তৃপক্ষ।
সর্বশেষ বুধবার এ ঘটনায় জাতীয় পার্টির এমপি সেলিম ওসমানসহ জড়িতদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না—তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেন। পাশাপাশি ওই ঘটনায় কী আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে, তা তিন দিনের মধ্যে প্রতিবেদন আকারে স্থানীয় প্রশাসনকে আদালতে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনা তদন্তে ইতোমধ্যে কাজ শুরু করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) একটি তদন্ত কমিটি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
/আরএআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম