রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আজ ৩১ মে এবং ১ ও ২ জুন অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ৩১ মে কম্পট্রোলার, পরীক্ষা নিয়ন্ত্রক, চিফ ইঞ্জিনিয়ার ও চিফ মেডিক্যাল অফিসার নিয়োগের নির্বাচনি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এছাড়া আগামী ১ ও ২ জুন ডেপুটি রেজিস্ট্রার, উপ-পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ), একাউন্টস অফিসার/বাজেট অফিসার, ডেপুটি চিফ মেডিক্যাল অফিসার ও সহকারী টেকনিক্যাল অফিসার (রসায়ন বিভাগ) পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার নির্ধারিত তারিখ দেওয়া ছিল। কিন্তু অনিবার্য কারণবশত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রেস অ্যান্ড ইনফরমেশন সেকশনের উপ-পরিচালক মর্তুজা বলেন, ‘আজ বিকাল ৪টায় পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে এ পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ। স্থগিতের বিষয়টি আজ সকালেই প্রার্থীদের মুঠোফোনে জানানো হয়েছে।’
আরও পড়ুন: এক লাফে ৬শ’ টাকা বেতন বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো ‘স্কলার্সহোম’
/বিটি/টিএন/আপ-এআর/








