সরকারের পদক্ষেপের সঙ্গে একাত্মতা প্রকাশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০১৬, ০১:২৩আপডেট : ১৪ জুলাই ২০১৬, ০১:২৪

বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি সম্প্রতি গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় নিন্দা জানিয়ে সরকারের নেওয়া সব ধরনের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি। বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের দিকে আগের চেয়ে বেশি দৃষ্টি রাখবে এবং সরকারকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তথ্য দেওয়ারও অঙ্গীকার করে সমিতি। বুধবার বিকেলে গুলশান ক্লাবে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান শেখ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই একাত্মতা প্রকাশ করা হয়।
সভায় বিশ্ববিদ্যালয় সমিতি’র নেওয়া ৬টি উদ্যোগ সঠিকভাবে পালনের জন্য সব বিশ্ববিদ্যালয়কে সুপারিশ করা হয়।
১)  সব নতুন শিক্ষার্থীর ওরিয়েন্টেশনকালে এবং পর্যায়ক্রমে যথাযথ কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা।

২) বর্তমান শিক্ষার্থীদের ক্ষেত্রেও  একইরকম কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা।

৩) শিক্ষার্থীদের জাতীয় ইতিহাস ও সত্তা, সংবিধান, আইন ও মানবিক মূল্যবোধে সুশিক্ষিত করার জন্য পর্যাপ্ত কোর্সের ব্যবস্থা গ্রহণ করা।

৪) শিক্ষার্থীদের গঠনমূলক এক্সট্রা কারিকুলাম তথা শিক্ষা-সম্পূরক কর্মকাণ্ডে আরও বেশি করে সংযুক্ত করা।

৫) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের কারও মধ্যে কোনও প্রকার দেশ বা গণবিরোধী আচরণ বা মনোভাব পরিলক্ষিত হলে তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আনার জন্য আহ্বান এবং যথাযথ যাচাই-বাছাই সাপেক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই মর্মে উপযুক্ত সরকারি প্রশাসনকে অবহিত করা।

৬) ব্যক্তিগত কাউন্সিলিংয়ের পাশাপাশি ক্যারিয়ার কাউন্সিলিংয়ের মাধ্যমে শিক্ষার্থীকে জীবমুখী কর্মকাণ্ডে আরও জোরদারভাবে উদ্বুদ্ধ করা।

সভায় বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যানের উপস্থিতিতে আলোচনার পর সবার সম্মতিতে সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, গত ১ জুলাই গুলশানে জঙ্গি হামলাসহ গত কয়েকবছরে দেশে বিভিন্ন সময় হত্যাকাণ্ডে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসব হত্যাকাণ্ডে বেসরকারি বিশ্ববিদ্যাল নর্থ সাউথের শিক্ষার্থীই বেশি  জড়িত বলে প্রমাণ পাওয়া গেছে।

/আরএআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম