এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ১৮ আগস্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০১৬, ১৮:৩২আপডেট : ০১ আগস্ট ২০১৬, ১৮:৩৮

এসএইচসির ফল প্রকাশ। ফাইল ছবি ২০১৬ সালে অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল চলতি আগস্ট মাসের ১৮ তারিখ প্রকাশ করা হবে। সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে বিষয়টি জানানো হয়। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সাইফুল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  
ঢাকা আন্তঃশিক্ষা বোর্ডের চেয়ার‌ম্যান অধ্যাপক মাহবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, আগামী ১৭ থেকে ১৯ আগস্টের যেকোনও দিন ফল প্রকাশ হতে পারে।
এদিকে, শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, আগামী ১৮ আগস্টই ফল প্রকাশ হবে। এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা ৩ এপ্রিল শুরু হয়ে শেষ হয় ২২ জুন। শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী ৬০ দিনের মধ্যে ফল ঘোষণার কথা। সেই নিয়ম রক্ষার চেষ্টা করছে কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, এবার পরীক্ষায় আটটি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডে মোট ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। গত বছরের তুলনায় এ বছর বেশি পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১ লাখ ৪৪ হাজার ৭৪৪ জন।
/আরএআর/এনএস/এমএনএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম