লালমাটিয়ার পিস ইন্টারন্যাশনাল স্কুলের নিবন্ধন বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০১৬, ০০:৫৯আপডেট : ০৩ আগস্ট ২০১৬, ০১:০১

পিস স্কুল অ্যান্ড কলেজ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে সাময়িক নিবন্ধন পাওয়া ঢাকার লালমাটিয়ায় অবস্থিত ‘পিস ইন্টারন্যাশনাল স্কুল’-এর নিবন্ধন বাতিল করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড। ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিতর্কিত কার্যক্রমে লিপ্ত থাকায় লালমাটিয়ার ‘পিস ইন্টারন্যাশনাল স্কুল-এর পাঠদানের অনুমতি বাতিল করতে শিক্ষাবোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, মন্ত্রণালয়ের নির্দেশ পাওয়ার পরেই আমরা লালমাটিয়ায় অবস্থিত পিস ‘পিস ইন্টারন্যাশনাল স্কুল’-এর নিবন্ধন বাতিল করেছি। তিনি বলেন, ২০১৪ সালের ১৩ নভেম্বর ৫/৭, ব্লক-বি লালমাটিয়ায় অবস্থিত এই স্কুলকে নিবন্ধন দিয়েছিল ঢাকা বোর্ড।
অন্যদিকে অনুমোদনহীন দেশের সকগুলো পিস স্কুল অবিলম্বে বন্ধ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

/আরএআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম