এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া দেশের ১২টি ক্যাডেট কলেজের কেউ ফেল করেনি। বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২টি ক্যাডেট কলেজ থেকে এবার ৬০১ জন পরীক্ষা দিয়েছেন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৫৮০ জন।
ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে ৪৯ জনের সবাই, ঝিনাইদহ ক্যাডেট কলেজের ৫২ জনের সবাই, মির্জাপুর ক্যাডেট কলেজের ৫২ জনের সবাই, সিলেট ক্যাডেট কলেজের ৪৯ জনের সবাই, বরিশাল ক্যাডেট কলেজের ৫৪ জনের সবাই, পাবনা ক্যাডেট কলেজের ৫০ জনের সবাই, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের ৫৩ জনের সবাই এবং জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের ৩৯ জনের সবাই জিপিএ-৫ পেয়েছে।
তবে রাজশাহী ক্যাডেট কলেজের ৫২ জনের মধ্যে ৫১ জন, রংপুর ক্যাডেট কলেজের ৪৭ জনের মধ্যে ৪৬ জন, কুমিল্লা ক্যাডেট কলেজের ৫০ জনের মধ্যে ৩৮ জন এবং ফেনী গার্লস ক্যাডেট কলেজের ৫৭ জনের মধ্যে ৫০ জন জিপিএ-৫ পেয়েছে।
উল্লেখ্য, এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার ৭৪ দশমিক ৭০ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন, জিপিএ-৫ পেয়েছেন ৫৮ হাজার ২৭৬ জন।
/আরএআর/ এমএনএইচ/








