উদ্দীপনা পুরস্কার পেয়েছে বগুড়ার এসওএস হারম্যান মেইনার কলেজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০১৬, ১৯:২৮আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ২০:৫৩

বগুড়া হারম্যান মেইনার কলেজ শিক্ষা প্রতিষ্ঠান উদ্দীপনা পুরস্কার- ২০১৬ পেয়েছে বগুড়ার এসওএস হারম্যান মেইনার কলেজ। অতি অল্প সময়ের মধ্যে কলেজটি বগুড়া জেলার মধ্যে বিশেষ স্থান দখল করেছে। যার স্বীকৃতিস্বরূপ কলেজটিকে নগদ এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। চলতি বছরের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার হস্তান্তর করা হবে।
বৃহস্পতিবার এসওএস চিলড্রেন’স ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশের ন্যাশনাল অফিসের সহকারী পরিচালক (মানব সম্পদ বিভাগ) আহমেদ মেহেদী হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
২০১৪ সাল থেকে প্রতিটি উপজেলার মাধ্যমিক স্তরের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানকে এই পুরস্কার প্রদান করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর কর্তৃক বাস্তবায়নাধীন সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহ্যান্সমেন্ট প্রজেক্টের (সেকায়েপ) মাধ্যমে এই পুরস্কার দেওয়া হয়।
বগুড়া হারম্যান মেইনার কলেজসংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্মানজনক এই প্রাপ্তিতে অবদান রয়েছে এসওএস আন্তর্জাতিক শিশু পল্লী বাংলাদেশের সুদক্ষ ব্যবস্থাপনা, পরিচালনা পরিষদের সুচিন্তিত পদক্ষেপ, অভিভাবদের সহযোগিতা এবং শিক্ষকদের নিরলস ও আন্তরিক প্রচেষ্টা।

উল্লেখ্য, একই সঙ্গে বগুড়ার এসওএস হারম্যান মেইনার কলেজের সহকারী অধ্যাপক মিসেস ফৌজিয়া আশরাফী উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬-এ শ্রেষ্ঠ কলেজ শ্রেণি শিক্ষকের পুরস্কার পান।

/এসআই/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম