রাষ্ট্রপতির কাছে কওমি সনদের স্বীকৃতির দাবি জানালেন মাসঊদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০১৬, ০৪:৩২আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ০৪:৩৭
image

কওমি সনদের স্বীকৃতির জন্য রাষ্ট্রপতি এডভোকেট আবদুল হামিদের কাছে দাবি জানিয়েছেন শোলাকিয়া ঈদগাহের খতিব এবং বাংলাদেশ জমিয়তুল উলামার নেতা ফরীদ উদ্দীন মাসঊদ। এ দাবির প্রেক্ষিতে রাষ্ট্রপতি কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতির বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন।

বাংলাদেশ জমিয়তুল উলামা নেতাদের সঙ্গে রাষ্ট্রপতি

সোমবার (২৯ আগস্ট) বিকালে বাংলাদেশ জমিয়তুল উলামা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

এর আগে ২৪ আগস্ট বিকালে ফরীদ উদ্দীন মাসঊদের নেতৃত্বে বাংলাদেশ জমিয়তুল উলামার ১১ সদস্যের এক প্রতিনিধি দল রাষ্ট্রপতি এডভোকেট আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করে। তখন কওমি সনদের স্বীকৃতির জন্য রাষ্ট্রপতির কাছে দাবি জানান ফরীদ উদ্দীন মাসঊদ।

বাংলাদেশ জমিয়তুল উলামার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রাষ্ট্রপতির কাছে মাসঊদের সনদের স্বীকৃতির দাবির প্রেক্ষিতে রাষ্ট্রপতি এডভোকেট আবদুল হামিদ বলেন, কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দিয়ে শিক্ষার্থীদের মূলধারায় ফিরিয়ে আনতে হবে। সামনে এগিয়ে নিয়ে আসতে হবে।’

সাক্ষাৎকালে ফরীদ উদ্দীন মাসঊদের এক লাখ আলিম, মুফতি ও ইমামের স্বাক্ষর সম্বলিত জঙ্গিবাদ বিরোধী ফতোয়া রাষ্ট্রপতি এডভোকেট আবদুল হামিদের হাতে তুলে দেন। এ সময় রাষ্ট্রপতি বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম। এখানে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনও স্থান নেই।’ সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার জন্য আলেম-ওলামাদের প্রতি আহবান জানান রাষ্ট্রপতি।

ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, ‘আমরা ইসলামের যথাযথ ব্যাখ্যা তুলে ধরার মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টিতে কাজ করছি।’

শান্তির জন্য নানারকম উদ্যোগের কথা উল্লেখ করে ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, ‘ফতোয়াটি আরবি, ইংরেজি, তামিল, উর্দু, ফরাসি, মালে-সহ পৃথিবীর বিভিন্ন ভাষায় তরজমার কাজ চলছে। ইতোমধ্যে বেশ কয়েকটি ভাষায় অনূদিত হয়েছে। আমরা এই শান্তির ফতোয়া ওআইসি ও জাতিসংঘের কাছেও তুলে দেবো।’

ফরীদ উদ্দীন মাসঊদের নেতৃত্বে ওই প্রতিনিধি দলে ছিলেন – মাওলানা হোসাইন আহমদ, মাওলানা ইয়াহইয়াহ মাহমূদ, মুফতি আবদুল কাইয়ুম খান, মাওলানা দেলোয়ার হোসাইন সাইফী, মুফতি ইবরাহীম শিলাস্থানী, মাওলানা আবদুর রহীম কাসেমী, মাওলানা ইমদাদুলল্লাহ কাসেমী, মাওলানা আইয়ুব আনসারী, মাওলানা সদরুদ্দীন মাকনুন, মাওলানা সাঈদ নিজামী, মাওলানা যাকারিয়া নোমান ফয়জী, মাওলানা আবদুল আলিম ফরিদী প্রমুখ।

/সিএ/এসএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম