রুয়েটে খোলা হলো নতুন দুটি বিভাগ

রাবি প্রতিনিধি
৩০ আগস্ট ২০১৬, ১৯:১৩আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ১৯:১৩

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট’ এবং ‘ম্যাটারিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং’ নামে দুইটি নতুন বিভাগ চালু হতে যাচ্ছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে বিভাগ দুইটির কার্যক্রম শুরু হবে। পুরকৌশল অনুষদের আওতায় ‘বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট’ এবং যন্ত্রকৌশল অনুষদের আওতায় ‘ম্যাটারিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং’ বিভাগ থাকবে। প্রথম বছর বিভাগ দু’টিতে ৩০ জন করে মোট ৬০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।
এছাড়া ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ ভর্তির বিজ্ঞপ্তিতে বিভাগ দু’টিতে ছাত্র-ছাত্রী ভর্তির বিষয়টি অন্তর্ভূক্ত থাকবে। এ নিয়ে স্নাতক পর্যায়ে রুয়েটের বিভাগের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪টিতে।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম