জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনের তারিখ ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৩৪আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৪৯

জাতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী বছরের ১৭ জানুয়ারি। অন্যদিকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পঞ্চম এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের দিন তারিখও ঘোষণা করা হয়েছে। শনিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত পৃথক তিনটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৯২ এর ১০(১) ধারা মোতাবেক রাষ্ট্রপতি ও চ্যান্সেলর আগামী ২০১৭ সালের ১৭ জানুয়ারি বিকাল ৩টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে উপস্থিত থাকবেন।

এছাড়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন আগামী ১৯ ডিসেম্বর এবং ১৩ নভেম্বর মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

/আরএআর/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম