জবিকে দু’টি বাস ও দু’টি মাইক্রোবাস দেবে মেঘনা গ্রুপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০১৬, ২০:৪৯আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৬, ২১:০৬

বক্তব্য রাখছেন মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি) শিক্ষার্থী-শিক্ষকদের যাতায়াতের জন্য দুটি বাস ও দুটি মাইক্রোবাস দেবে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। শনিবার দুপুরে জবির কেন্দ্রীয় মিলনায়তনে ইভিনিং এমবিএ ওরিয়েন্টেশন অনুষ্ঠানে কোম্পানিটির চেয়ারম্যান ও একাত্তর টেলিভিশনের চেয়ারম্যান মোস্তফা কামাল এ ঘোষণা দেন।

বিশেষ অতিথির বক্তব্যে মোস্তফা কামাল বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীরা অতিমাত্রায় পরিবহন সংকটে রয়েছেন। আর এ সংকট নিরসনের জন্য দু’টি বাস ও দু’টি মাইক্রোবাস দেবে মেঘনা গ্রুপ’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। মেঘনা গ্রুপের চেয়ারম্যান জবিকে বাস ও মাইক্রোবাস দেওয়ার ঘোষনা দেওয়াই মেঘনা গ্রুপের চেয়ারম্যানের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মনিরুজ্জামান, ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহা. আলী নূর।

/আরএআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম