অনুমোদনবিহীন কোর্সে শিক্ষার্থী ভর্তি নিয়ে ইউজিসি’র হুঁশিয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৩৮আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৩৮

ইউজিসি অনুমোদন ছাড়া বিভিন্ন কোর্স অথবা প্রোগ্রামে ছাত্র-ছাত্রী ভর্তির ব্যাপারে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে হুঁশিয়ারি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সেই সঙ্গে এসব কোর্সে ভর্তির ব্যাপারে শিক্ষার্থীদেরও সতর্ক থাকতে বলেছে তারা। রবিবার (২৫ সেপ্টেম্বর) সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এ হুঁশিয়ারি ও সতর্কতা জারি করে ইউজিসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দেশের কিছু কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় অননুমোদিত কোর্স/প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির অসত্য তথ্য দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করছে; যা বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের সুস্পষ্ট লঙ্ঘণ। বিশ্ববিদ্যালয়গুলোকে এমন কাজ করা থেকে বিরত থাকতে সতর্ক করা হচ্ছে। অন্যথায় আইন অমান্যকারী বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত কোর্স বা প্রোগ্রামের তালিকা ইউজিসির কাছে আছে। সঠিক তথ্য যাচাই করে তারপর ভর্তি হওয়ার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের পরামর্শ দেওয়া হলো।’

ইউজিসির ওয়েবসাইটের (www.ugc.bd) মাধ্যমে অনুমোদিত কোর্স সম্পর্কে তথ্য নেওয়ার পরামর্শ দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

/আরএআর/এআরএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম