ঢাবিতে ভর্তি: ‘খ’ ইউনিটে উত্তীর্ণ ৩৮০০

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০১৬, ১৯:০০আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১৯:১৬

ঢাবি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পাসের হার মাত্র ১১ দশমিক ৪৩ শতাংশ অর্থাৎ ভর্তিচ্ছু মোট ৩৪ হাজার  ৬১৬ জন শিক্ষার্থীর মধ্যে ৩ হাজার ৮০০ জন উত্তীর্ণ হয়েছেন। সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন।

পরীক্ষার বিস্তারিত ফল এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে  বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd   ওয়েব সাইটে জানা যাবে। এছাড়া, DU KHA লিখে roll no টাইপ করে ১৬৩২১ নম্বরে যেকোনও অপারেটরের মোবাইল ফোন থেকে সেন্ড করে ফিরতি এসএমএস এর মাধ্যম ভর্তিচ্ছুরা তার ফল জানতে পারবেন।

উল্লেখ্য, খ-ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে ২ হাজার ৩৩৩টি। গত ২৩ সেপ্টেম্বর ২০১৬ শুক্রবার এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ফল প্রকাশের সময়  কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও ‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ড. বেগম আকতার কামাল এবং অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।

/আরএআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম