শিক্ষামন্ত্রী 'অবরুদ্ধ'

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০১৬, ১৮:৪৪আপডেট : ০৪ অক্টোবর ২০১৬, ২০:২২

ব্যানবেইস কার্যালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে বৈঠকের পর আন্দোলন স্থগিত করেছেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। মন্ত্রীর সঙ্গে কথা বলতে মঙ্গলবার বিকালে রাজধানীর 'বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো' (ব্যানবেইস) কার্যালয়ের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। একটি অনুষ্ঠানে যোগ দিতে সেখানে যান শিক্ষামন্ত্রী। সন্ধ্যায় অনুষ্ঠান শেষ হলেও তিনি প্রায় দুই ঘণ্টা ’অবরুদ্ধ’ ছিলেন। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকের পর রাত আটটার দিকে মন্ত্রী সেখান থেকে বের হন।

গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুর্ণাঙ্গ ইনস্টিটিউট করার দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করে আসছেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে নীলক্ষেতের রাস্তা অবরোধ করেন তারা। একপর্যায়ে ওই কলেজে একটি আলোচনাসভায় যোগ দিতে যান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ওহিদুজ্জামান। তখন শিক্ষার্থীরা তাকে অবরুদ্ধ করে রাখেন। আধাঘণ্টা অবরুদ্ধ থাকার পর কলেজ কর্তৃপক্ষ তালা ভেঙে তাকে উদ্ধার করে।

এরপর বিকাল তিনটার দিকে পলাশিতে অবস্থিত ব্যানবেইস কার্যালয়ে একটি কর্মশালায় অংশ নেন শিক্ষামন্ত্রী। কিন্তু কর্মশালা শেষ হওয়ার আগেই ব্যানবেইস কার্যালয়ের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। তারা শিক্ষামন্ত্রীর কাছ থেকে দাবি পূরণের আশ্বাস চান।

শিক্ষমন্ত্রী রাত পৌনে আটটার দিকে কয়েকজন আন্দোলনকারী ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠক থেকে বেরিয়ে রাত আটটার দিকে মন্ত্রী জানান, আন্দোলনকারীদের সব কথা শোনা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে একটি কমিটি গঠন করতে বলা হয়েছে। ওই কমিটি তাদের দাবি খতিয়ে দেখবে। কমিটির সদস্য হবেন কলেজের পাঁচ ছাত্রী, অধ্যক্ষ, উপ-অধ্যক্ষ এবং শিক্ষা মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা।

এদিকে মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আন্দোলনকারীরা ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি স্থগিত করেছে।

 

/আরএআর/এআরএল/

আরও পড়ুন: 

বাংলা একাডেমিতে ঢুকতে দেওয়া হলো না লেখক রতনতনুর মরদেহ

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম