ঢাবি’র গ ইউনিটে ভর্তি: পাসের হার ৫.৫২%

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০১৬, ২২:০৯আপডেট : ০৬ অক্টোবর ২০১৬, ২৩:২৭

ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে গ-ইউনিটের ভর্তির ফল প্রকাশিত হয়েছে। পাশের হার মাত্র ৫ দশমিক ৫ শতাংশ। পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ৬ দিন পরে বৃহস্পতিবার সন্ধ্যায় ফল প্রকাশ করা হলো, যা অন্যান্যবারের চেয়ে সবচেয়ে বেশি সময় নিয়েছে।
জানা গেছে, ভর্তিচ্ছু মোট ৪২ হাজার ১২৪ জন ছাত্রছাত্রীর মধ্যে ৪০ হাজার ২৩৪জন পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ২ হাজার ২২১জন উত্তীর্ণ হয়েছেন। অনুত্তীর্ণ ৩৮ হাজার ১০ জন। পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১ হাজার ৮৯০ জন পরীক্ষার্থী। গ-ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে ১ হাজার ২৫০টি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন। এসময় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও গ-ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম এবং অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১০০টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন কম ছিল। এ নিয়ে বেশ সমালোচিতও হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটি। একটি প্রশ্ন কম দেখে শিক্ষার্থীরা কেন্দ্রে কর্তব্যরত শিক্ষকদের জানালে পরীক্ষা কমিটি উত্তর পত্রে কম থাকা প্রশ্নের উত্তর না করার জন্য পরীক্ষার্থীদের জানিয়ে দেয়।
পরীক্ষা কমিটি ওইদিনই পরীক্ষার্থী ও গণমাধ্যমকে জানায়, যারা ওই প্রশ্নে উত্তর করেনি তাদের এক নম্বর সয়ংক্রিয়ভাবে বেশি দেওয়া হবে।
পরীক্ষার বিস্তারিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে। তাছাড়া, যেকোনও অপারেটরের মোবাইল ফোন থেকে DU GA ˂roll no˃ টাইপ করে ১৬৩২১ নম্বরে সেন্ড করে ফিরতি এসএমএস-এ ফল জানা যাবে।
পাসকৃত ১ থেকে ১৩০০ মেধাক্রম পর্যন্ত শিক্ষার্থীদের আগামী ৯ অক্টোবর থেকে ১৬ অক্টোবর ২০১৬ পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।
/আরএআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম