শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা পাবে অগ্রণী ব্যাংকের মাধ্যমে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০১৬, ২০:৪২আপডেট : ১৬ অক্টোবর ২০১৬, ২০:৪৬

শিক্ষা মন্ত্রণালয় অগ্রণী ব্যাংকের মাধ্যমে দেশের মাধ্যমিক স্তরের দরিদ্র শিক্ষার্থীদের হাতে পৌঁছবে উপবৃত্তির টাকা। রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন ‘সেকেন্ডারি অ্যাডুকেশন সেক্টর ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম’ (সেসিপ)-এর কর্মকর্তাদের সঙ্গে অগ্রণী ব্যাংকের কর্মকর্তাদের এক চুক্তি সই হয়েছে।

অনু্ষ্ঠানে শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

চুক্তিপত্রে স্বাক্ষর করেন সেসিপ-এর প্রোগ্রাম পরিচালক ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. এস  এম ওয়াহিদুজ্জামান এবং অগ্রণী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ইসমাইল হোসেন।

চুক্তির আওতায় রয়েছে দেশের ১৭ জেলার ৫৪ উপজেলার ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি ও সমমানের স্কুল ও মাদ্রাসার ৩ লাখ দরিদ্র শিক্ষার্থী। গত জুলাই ২০১৬ থেকে আগামী ডিসেম্বর ২০১৭ পর্যন্ত এই দেড় বছরে মোট ১৫০ কোটি টাকা বিতরণ করা হবে। মোবাইল অ্যাকাউন্টের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এ টাকা পৌঁছবে।

প্রতি মাসে উপবৃত্তি হিসেবে শিক্ষার্থীরা ৬ষ্ঠ ও ৭ম শ্রেণিতে ১০০ টাকা, ৮ম শ্রেণিতে ১২৫ টাকা, ৯ম শ্রেণিতে ১৭০ টাকা এবং ১০ম শ্রেণিতে ২১০ টাকা পাবে। এছাড়া উপবৃত্তিপ্রাপ্ত প্রতি শিক্ষার্থী টিউশন ফি হিসেবে মাসে ১৫ থেকে ২০ টাকা এবং এসএসসি/দাখিল পরীক্ষার্থী পরীক্ষা ফি সহায়তা হিসেবে ৭৫০ টাকা পাবে।

/আরএআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম