শর্ত মেনে কওমি সনদের স্বীকৃতি দিতে হবে: মুফতি রুহুল আমীন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০১৬, ২০:০৬আপডেট : ২০ অক্টোবর ২০১৬, ২০:০৭

মুফতী রুহুল আমীন কওমি মাদ্রাসার স্বতন্ত্র বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখে দারুল উলুম দেওবন্দের মৌলিক আট নীতির আলোকে কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতির দাবি জানিয়েছেন বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা  (কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গার)’র চেয়ারম্যান মুফতি রুহুল আমীন। তিনি বলেন, কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি সব থেকে বেশি প্রয়োজন আমার। কারণ আমি যাদের প্রতিনিধিত্ব করি, তাদের ভবিষ্যৎ কওমি সনদের সঙ্গে সম্পৃক্ত। সনদের স্বীকৃতি না থাকার ফলে লুকিয়ে-লুকিয়ে কওমির ছেলেরা স্কুল-কলেজ ও আলিয়া থেকে পরীক্ষা দিয়ে সনদ নেয়। বৃহস্পতিবার (২০ অক্টোবর) ফরিদপুরে বোর্ডের মজলিসের সাধারণ সভায় তিনি এ দাবি জানান।

গওহরডাঙ্গা মাদ্রাসার মহাপরিচালক ও বোর্ডের চেয়ারম্যান মুফতি রুহুল আমীনের সভাপতিত্বে সভায় দক্ষিণবঙ্গের সহস্রাধিক মাদ্রাসার মুহতামিম ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। সভায় সব সদস্যের ঐক্যমতের ভিত্তিতে আগামী ২৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল দশটায় গোপালগঞ্জে সনদের স্বীকৃতির দাবিতে মহা সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।

মুফতি রুহল আমীন বলেন, ‘ছোটখাটো মতানৈক্য ভুলে কওমি সনদের স্বীকৃতির জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ঐকমত্যের ভিত্তিতে কওমি সনদের স্বীকৃতি আদায় করে নিতে হবে। এর কোনও বিকল্প নেই।এখানে পদ-পদবি মুখ্য নয়, নেতৃত্ব কোনও বিষয় নয়।’

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বেফাকের মহাসচিব মাওলানা শামছুল হক, মাওলানা নুরুল হক, মাওলানা কবিরুল ইসলাম, মুফতি নুরুল ইসলাম, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা ফরিদ আহমাদ, মাওলানা আবুল কালাম, মাওলানা আবদুর রাকিব, মাওলানা ঝিনাত আলী, মাওলানা আব্দুর রাশেদ, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা ফখরুল ইসলাম প্রমুখ।

/সিএ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম