ঢাবি ও কুইনপিয়াক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০১৬, ১৭:৫৭আপডেট : ২৪ অক্টোবর ২০১৬, ১৮:০২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আমেরিকার কুইনিপিয়াক ইউনিভার্সিটির শিক্ষা সমঝোতা স্মারক অনুষ্ঠানে কুইনিপিয়াক ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস বিভাগের ডিন অধ্যাপক ড. ম্যাথু উকননর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক কামাল উদ্দিন, বিজনেস ফ্যাকালটির ডিন অধ্যাপক শিবলী রোবায়েত উল ইসলাম ও কুইনিপিয়াক ইউনিভার্সিটির আন্তর্জাতিক বিজনেস ফ্যাকালটি চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ নিয়ামত এলাহীসহ অন্যান্যরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের শিক্ষার্থীদের একাডেমিক ও শিক্ষা সহযোগিতা উন্নয়ন এবং বন্ধুত্বপূর্ন সম্পর্ক বৃদ্ধির লক্ষে আমেরিকার কুইনিপিয়াক ইউনিভার্সিটির সাথে আজ এক সমঝোতা  স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সলর এর লাউঞ্জে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমঝোতা স্মারক অনুষ্ঠানে কুইনিপিয়াক ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নিয়ামত এলাহী ও একই ইউনিভার্সিটির স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক ড. ম্যাথু উকননর কুইনিপিয়াক ইউনিভার্সিটির পক্ষে প্রতিনিধিত্ব করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার অধ্যাপক কামাল উদ্দিন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। বিজনেস ফ্যাকালটির ডিন অধ্যাপক শিবলী রোবায়েত-উল ইসলাম এবং একাউন্টিং এ্যালামনাইএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হাসান আহমেদ চৌধুরী কিরণ এ সময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

সমঝোতা চুক্তি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের স্নাতক পর্যায়ে শিক্ষার্থীরা প্রথম দুইবছর শিক্ষাগ্রহণ শেষে পরবর্তী দুই বছর কুইনিপিয়াক ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাবে। এছাড়াও গবেষণা, প্রশিক্ষণ, প্রকাশনা, শিক্ষাসামগ্রী বিনিময়সহ স্বল্প মেয়াদী বিভিন্ন শিক্ষা কার্যক্রম এই চুক্তির আওতায় থাকবে।

উল্লেখ্য কুইনিপিয়াক ইউনিভার্সিটির প্রতিনিধিত্বকারী অধ্যাপক মোহাম্মদ নিয়ামত এলাহী ডাকসুর প্রাক্তন সাহিত্য সম্পাদক, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাণিজ্য অনুষদের প্রাক্তন শিক্ষক হিসেবে কাজ করেছেন।

/এইচকে/

সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের