সাধারণ শিক্ষা ক্যাডারের ৩৪২ জনের পদোন্নতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০১৬, ০৪:৩৮আপডেট : ০১ নভেম্বর ২০১৬, ০৪:৩৮

সাধারণ শিক্ষা ক্যাডার বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ৩৪২ জন সহকারী অধ্যাপককে পদোন্নতি দিয়ে সহযোগী অধ্যাপক করেছে সরকার। সোমবার এসব কর্মকর্তার পদোন্নতির আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
আদেশে জানানো হয়, অর্থনীতি বিভাগের ২৫ জন, আরবির ছয় জন, ইসলামী শিক্ষায় ছয় জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতির ২২ জন, ইংরেজির ২৩ জন, ইতিহাসের ১০ জন, উদ্ভিদবিদ্যার ১৮ জন, গার্হস্থ্য অর্থনীতির একজন এবং গণিতের ১১ জন, দর্শনের ২৬ জন, পদার্থবিদ্যার ২২ জন, পরিসংখ্যানের তিন জন, প্রাণিবিদ্যার ১৯ জন, বাংলা বিভাগের ৩৮ জন, ব্যবস্থাপনার ১৯ জন, ভূগোলের একজন, মার্কেটিংয়ের একজন, মনোবিজ্ঞানের তিন জন, রসায়নের ১৫ জন, রাষ্ট্রবিজ্ঞানের ১৮ জন, সমাজ কল্যাণের ১১ জন, সমাজ বিজ্ঞানের চার জন, সংস্কৃতির দুই জন এবং হিসাববিজ্ঞান বিভাগের দুজনকে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।
এছাড়াও, টিচার্স ট্রেনিং কলেজের ইসলামি আদর্শের দুই জন, ইংরেজি বিভাগের দুই জন, ইতিহাসের দুই জন, গণিতের একজন, গ্রন্থাগার বিজ্ঞানের একজন, প্রফেশনাল ইথিক্সের একজন, বাংলা বিভাগের একজন, ভূগোলের একজন, মেন্টাল হাইজিনের একজন, বিজ্ঞানের তিন জন এবং শিক্ষা বিভাগের পাঁচ জনকে পদোন্নতি দিয়ে সহযোগী অধ্যাপক করা হয়।

/এসএমএ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম