আহমদ শফীর নেতৃত্বেই কওমি সনদের স্বীকৃতি: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৬, ০৪:৪০আপডেট : ০৭ নভেম্বর ২০১৬, ০৪:৪৭

কওমি শিক্ষাসনদের স্বীকৃতি চলমান কওমি মাদরাসা শিক্ষা কমিশনের চেয়ারম্যান মাওলানা আহমদ শফীর নেতৃত্বেই স্বীকৃতি দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘আলেমদের পরামর্শের বাইরে কোনও কিছু হবে না। কওমি স্বীকৃতি তাদের অধিকার।’ রবিবার রাতে নিজ বাসভবনে আলেমদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। আহমদ শফীর নেতৃত্বেই কওমি সনদের স্বীকৃতি: শিক্ষামন্ত্রী

বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও শোলাকিয়া ঈদগাহের খতিব ফরীদ উদ্দীন মাসঊদের নেতৃত্বে আলেমদের একটি প্রতিনিধি দল মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বাংলাদেশ জমিয়তুল উলামা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

শিক্ষামন্ত্রী বলেন, ‘২০১৭ সালে কওমি সনদের মান দিয়ে পরীক্ষা নিতে পারবো। বর্তমান কমিশনের মাধ্যমেও পরীক্ষা নেওয়ার কাজ চালানো যেতে পারে।’

ফরীদউদ্দীন মাসঊদ শিক্ষামন্ত্রীর কাছে শাহ আহমদ শফীকে চেয়ারম্যান করার প্রস্তাব দিলে জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘বর্তমান কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বেই ২০১৭ সালের শিক্ষাসনদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

স্কুলের শিক্ষা পাঠ্যক্রমে ধর্ম অবমাননাকর কিছু কিছু উক্তি থেকে যাওয়ার বিষয়টি ফরীদ উদ্দীন মাসঊদ তুলে ধরলে শিক্ষামন্ত্রী বলেন, ‘এই বিষয়গুলো আমরা দেখেছি। কিছু সংশোধনী এনেছি। কিছু ছাপা হয়ে যাওয়ার পরও আবার সম্পাদনা করে ছাপতে দিয়েছি। এরপরও ভুল থাকতে পারে। ভুল থাকলে আবার দেখা হবে। পরবর্তীতে এই সংশোধনী কমিটিতে আলেমদেরকেও রাখার কথা চিন্তা করছি।’

শিক্ষামন্ত্রীর হাতে এক লাখ আলেম, মুফতি ও ইমামের স্বাক্ষর সম্বলিত মানবকল্যাণে শান্তির ফাতওয়া তুলে দেন ফরীদ উদ্দীন মাসঊদ।

এসময় আলেমদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা আবদুর রহীম কাসেমী, মুফতি ইবরাহীম শিলাস্থানী, মাওলানা নাসির উদ্দীন কাসেমী, মাওলানা শরফউদ্দীন, মাওলানা আরীফ উদ্দীন মারুফ, মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী, মাওলানা হোসাইনুল বান্না, মুফতি আবদুল কাইয়ুম খান, মাওলানা সাঈদ নিজামী, মাওলানা আবদুল আলীম ফরিদী, মাওলানা সদরুদ্দীন মাকনুন, মাওলানা মুসলেহ উদ্দীন, মাওলনা ইলিয়াস আহমদ কাসেমী, মাওলানা মাসউদুল কাদির, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা ফারুক হোসাইন, মাওলানা আবদুল্লাহ শাকির, মাওলানা জহির বিন রুহুল প্রমুখ।

/সিএ/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম