বদলে যাচ্ছে ৯ শিক্ষা প্রতিষ্ঠানের নাম, তালিকায় সাকা চৌধুরীর মায়ের নামের কলেজ

এস এম আববাস
০৮ ডিসেম্বর ২০১৬, ২২:৫৫আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৬, ২৩:০০

শিক্ষা মন্ত্রণালয় মহান স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে অবস্থানকারী ব্যক্তিদের নামে সরকারি অনুদান পাওয়া দেশের নয়টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম বদলে যাচ্ছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো নামের বিপরীতে মহান ব্যক্তিদের নাম প্রতিস্থাপন করবে সরকার। এর মধ্যে মানবতাবিরোধী অপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর মায়ের নামের কলেজটিও রয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সহকারী পরিচালক খন্দকার মো. রেজাউল করিম এ খবর নিশ্চিত করেছেন।
রেজাউল করিম বাংলা টিবিউনকে বলেন, ‘আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) নয়টি শিক্ষা প্রতিষ্ঠানের সবগুলোতে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে প্রতিষ্ঠানগুলোর নাম মহান ব্যক্তিদের নামে প্রতিস্থাপনের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাতে বলা হয়েছে।’ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ পাওয়ার পর এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
ওই চিঠি ও শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মহান স্বাধীনতার বিরুদ্ধে অবস্থানকারী ব্যক্তিদের নামে সরকারি অনুদান পাওয়া সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কিত বিশেষ প্রতিবেদনে নয়টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম বেরিয়ে আসে। এর মধ্যে মানবতাবিরোধী অপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর মা সেলিনা কাদের চৌধুরীর নামে করা চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ‘সেলিনা কাদের চৌধুরী ডিগ্রি কলেজ’টিও রয়েছে।
এরপর গত ৮ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এসব প্রতিষ্ঠানের নাম মহান ব্যক্তিদের নামে পরিবর্তন করার নির্দেশ দেওয়া হয় শিক্ষা মন্ত্রণালয়কে। এই নির্দেশ ওই নয়টি শিক্ষা প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে জানায় শিক্ষা মন্ত্রণালয়।
মাউশি সহকারী পরিচালক খন্দকার মো. রেজাউল করিম বলেন, ‘নয়টি প্রতিষ্ঠানকে বিদ্যমান নাম পরিবর্তন করে মহান ব্যক্তিদের নাম দিয়ে প্রতিস্থাপনের জন্য প্রস্তাব চাওয়া হয়েছে। প্রস্তাব এলে যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেবে সরকার।’

মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থানকারী ব্যক্তিদের নামের নয় প্রতিষ্ঠান
টাঙ্গাইল জেলার বাসাইলের এমদাদ হামিদা ডিগ্রি কলেজ, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ধর্মপুর আব্দুল জব্বার ডিগ্রি কলেজ, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের মাওলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজ, নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার ডা. নাসির উদ্দিন তালুকদার কলেজ, সাতক্ষীরা সদর এলাকার বাটকেখালির এম এ গফুর মডেল কলেজ, মেহেরপুর জেলার মুজিবনগর এলাকার আনন্দবাস মিয়া মুনসুর একাডেমি, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজ, চট্টগ্রাম জেলার লোহাগড়ার মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ এবং চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়ার সেলিনা কাদের চৌধুরী ডিগ্রি কলেজ।

 

/এসএমএ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম