শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ ডিসেম্বর ২০১৬, ২১:১৫আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৬, ২১:২১



বাউবির সমাবর্তনে বক্তব্য রাখছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ (ছবি: পিআইডি) শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে সম্মিলিত প্রচেষ্টা চালানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেন, ‘জ্ঞানদানের পাশাপাশি শিক্ষার্থীদের বিকশিত করে তোলাই শিক্ষার প্রকৃত কাজ। শিক্ষার হার বৃদ্ধির পাশাপশি সম্মিলিতভাবে গুণগত মান নিশ্চিত করতে হবে।’ সোমবার (১৯ ডিসেম্বর) গাজীপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বিওইউ) পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশে উচ্চশিক্ষার হার ক্রমাগত বেড়েই চলেছে। এটি অত্যন্ত আশাপ্রদ বিষয়। তবে মনে রাখতে হবে, পাস করা আর শিক্ষিত হওয়া এক কথা নয়।’
সমাবর্তনে উপস্থিত ডিগ্রিধারীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, ‘শিক্ষা আর অভিজ্ঞতার সমন্বয়েই জীবনে পরিপূর্ণতা আসে। উচ্চশিক্ষার লক্ষ্য কেবল ডিগ্রি অর্জন নয়, চাকরি বা কর্মজীবনে ভালো উপার্জন নয়, প্রকৃত অর্থে একজন পরিপূর্ণ আদর্শ মানুষ হওয়া, যেখানে জ্ঞানের প্রবাহমান ধারার সঙ্গে নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমের মতো গুণাবলীর প্রতিফলন ঘটবে।’ শিক্ষার্থীদের দেশের ঐতিহ্য ও ইতিহাস সম্পর্কে জ্ঞান দিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য মো. আবদুল হামিদ।
সমাবর্তনে মোট ৫ হাজার ১০ জন ছাত্র-ছাত্রী ডিগ্রি গ্রহণ করেন।
রাষ্ট্রপতি বলেন, ‘পুঁথিগত বিদ্যার মধ্যে সীমিত না থেকে বিশ্ববিদ্যালয়গুলোকে প্রকৃত জ্ঞানচর্চার শ্রেষ্ঠ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।’ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সবাইকে দেশ ও জাতির প্রতি দায়বদ্ধ থেকে নিজ নিজ অঙ্গনকে জ্ঞানচর্চা ও গবেষণার পরিপূর্ণ ক্ষেত্রে পরিণত করার আহ্বান জানান তিনি।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পদ্ধতির প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, ‘নানা কারণে শিক্ষার সুযোগ-বঞ্চিত ও প্রচলিত পদ্ধতিতে লেখাপড়ার সুযোগ হারানো অনেক মানুষের শিক্ষার সুযোগ তৈরি করে দিয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।’
সমাবর্তনে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম এ মান্নান। এতে সমাবর্তন বক্তা ছিলেন কমনওয়েল্থ অব লার্নিংয়ের প্রেসিডেন্ট ও সিইও অধ্যাপক আশা কানওয়ার। সূত্র: বাসস
/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম