নন-এমপিও শিক্ষকদের বেতন-ভাতার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০১৭, ১৫:৫৬আপডেট : ২৯ জানুয়ারি ২০১৭, ১৫:৫৮

বাংলাদেশ নন-এমপিও নিন্ম মাধ্যমিক শিক্ষক কর্মচারী ফোরামের সংবাদ সম্মেলন দেশের সব নন-এমপিও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতা প্রদান ও চাকরিতে যোগদানের তারিখ থেকে বয়স গণনার দাবি জানিয়েছে নন-এমপিও নিম্ন মাধ্যমিক শিক্ষক-কর্মচারীরা। আজ রবিবার (২৯ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছে নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের সংগঠন বাংলাদেশ নন-এমপিও নিন্ম মাধ্যমিক শিক্ষক কর্মচারী ফোরাম।
সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেন বলেন, ‘আমরা নন-এমপিও নিম্ন মাধ্যমিক শিক্ষক-কর্মচারীরা ১৫-১৬ বছর ধরে বেতন ছাড়াই সব ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছি। এর নজির বিশ্বের কোনও দেশে নেই।’
আনোয়ার হোসেন বলেন, ‘যখন প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীতের ঘোষণা আসে, তখন আমরা আশাবাদী হয়েছিলাম। এই ঘোষণা বাস্তবায়নের জন্য আমরা শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করেছি। কিন্তু কিন্তু আজও তা বাস্তবায়ন হয়নি।’
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রীর উদ্দেশে আনোয়ার হোসেন বলেন, ‘আমাদের জীবন ও পরিবার বাঁচাতে দ্রুত আমাদের বেতন-ভাতার ব্যবস্থা করুন। আমরা সারাদেশের ছেলে-মেয়েদের শিক্ষা দিয়ে যাচ্ছি। কিন্তু অর্থের অভাবে আমাদের ছেলে-মেয়েদের লেখাপড়া চালিয়ে যেতেই কষ্ট হচ্ছে।’
বর্তমান সরকারকে শিক্ষাবান্ধব সরকার উল্লেখ করে নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের নেতা আনোয়ার বলেন, ‘আপনার সরকার দেশের শিক্ষা ব্যবস্থার অনেক উন্নতি করেছে। তাই আপনার কাছে দাবি, আমাদের দ্রুত বেতন-ভাতার ব্যবস্থা করে দিয়ে বেঁচে থাকার সুযোগ করে দিন।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. মোকারম হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আলতাব হোসেন, অর্থ সম্পাদক খায়রুল আক্তার ফারুক প্রমুখ।
আরও পড়ুন-

ফের আন্দোলনে রুয়েট শিক্ষার্থীরা

‘খুনি সন্দেহে’ গ্রেফতার দুই শিশুর জামিন


/আরএআর/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম